এক্সপ্লোর

WhatsApp Cashback: হোয়াটসঅ্যাপে টাকা আদানপ্রদানে মিলবে 'ক্যাশ ব্যাক', অফার প্রযোজ্য ভারতে

WhatsApp India Promotions: যদি আপনি ক্যাশ ব্যাক পাওয়ার জন্য উপযুক্ত হন তাহলে অ্যাপেই একটি ব্যানার দেখতে পাবেন আপনি বা যোগ্য প্রাপককে টাকা পাঠানোর সময়ে গিফট আইকন দেখতে পাবেন।

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে (WhatsApp) টাকা আদান-প্রদান (Payment) করলে মিলবে 'ক্যাশ ব্যাক' (cashback)। অফার কেবল ভারতেই প্রযোজ্য!

সম্প্রতি মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ (Meta-owned WhatsApp) নিশ্চিত করেছে যে তাদের ডিজিটাল পেমেন্ট পরিষেবায় আরও ব্যবহারকারীদের নিয়ে আসতে ভারতে 'ক্যাশ ব্যাক' প্রচার চালানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপে 'ক্যাশ ব্যাক'

তিনটে পৃথক কনট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপের ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠালে সংস্থার তরফে তিন বার পর্যন্ত ১১ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাচ্ছে। 

সংস্থার তরফে বলা হয়েছে, 'আমরা হোয়াটসঅ্যাপে পেমেন্টের সম্ভাব্যতা বাড়ানোর উপায় হিসেবে আমাদের ব্যবহারকারীদের পর্যায়ক্রমে ক্যাশব্যাক ইনসেনটিভ অফার করে একটি প্রচার চালাচ্ছি। আমরা পরবর্তী ৫০০ মিলিয়ন ভারতীয়কে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য আমাদের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে হোয়াটসঅ্যাপে অর্থ আদান-প্রদানের বিষয়ে সচেতনতা চালিয়ে যাব।'

কীভাবে মিলবে 'ক্যাশ ব্যাক'?

যদি আপনি ক্যাশ ব্যাক পাওয়ার জন্য উপযুক্ত হন তাহলে অ্যাপেই একটি ব্যানার দেখতে পাবেন আপনি বা যোগ্য প্রাপককে টাকা পাঠানোর সময়ে গিফট আইকন দেখতে পাবেন।

সংস্থা নিশ্চিত করে বলেছে, 'একবার নির্বাচিত হয়ে গেলে, আপনি আপনার রেজিস্টার করা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টদের টাকা পাঠাতে পারেন এবং সফল লেনদেন প্রতি ১১ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।'

অন্যান্য পেমেন্ট অ্যাপে প্রচার

গুগল ও পেটিএমও একই ধরনের ক্যাশ ব্যাক অফার করছে তাদের ব্যবহারকারীদের। সকলেরই উদ্দেশ্য আরও বেশি পরিমাণে অ্যাপে ব্যস্ততা ও রিটেনশন গ্রোথ তৈরি করা।

অন্যদিকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে এই 'ক্যাশ ব্যাক' অফার কোনও কিউআর কোড পেমেন্ট, কালেক্ট রিকোয়েস্টে করা পেমেন্ট বা গ্রাহকের ইউপিআই দিয়ে করা পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 

আরও পড়ুন: Digital Payment Security : ডিজিট্যাল লেনদেনে অভ্যস্ত ? এক ভুলেই হতে পারেন সর্বস্বান্ত, অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি

হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার ডিরেক্টর-পেমেন্টস, মনেশ মহাত্মে বলেছেন, 'আমরা বিশ্বাস করি ইউপিআই-এর দেশের ওপর আরও বেশি প্রভাব ফেলার সুযোগ রয়েছে - বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে ডিজিটাল এবং আর্থিক অন্তর্ভুক্তি উল্লেখযোগ্যভাবে মানুষের জীবনকে উন্নত করতে পারে।'

গত বছরের নভেম্বরে, এনপিসিআই হোয়াটসঅ্যাপের পেমেন্ট পরিষেবার জন্য ব্যবহারকারীর ক্যাপ বর্তমান ২০ মিলিয়ন থেকে বাড়িয়ে ৪০ মিলিয়ন ব্যবহারকারীর অনুমোদন করেছে। এনপিসিআই পর্যায়ক্রমে হোয়াটসঅ্যাপকে অনুমোদন দিয়েছে যাতে দেশে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতা বন্ধ না হয়। 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget