এক্সপ্লোর

সাত বছর আগে চিনের বাদুড় ভরা খনি থেকে মিলেছিল করোনার মতো ভাইরাস: রিপোর্ট

আজ থেকে সাত বছর আগে চিনের উহান ইনস্টিটিউট ওফ ভাইরোলজি-তে পাঠানো ভাইরাসের নমুনার সঙ্গে অনেকটা মিল রয়েছে কোভিড-১৯ এর। দ্য সানডে টাইমস-এর এমন তথ্য চলতি বিশ্বজোড়া অতিমারির উত্স সংক্রান্ত অজানা প্রশ্নগুলি তুলে ধরেছে।

নয়াদিল্লি:  সাত বছর আগে চিনের উহান ইনস্টিটিউট ওফ ভাইরোলজি-তে পাঠানো ভাইরাসের নমুনার সঙ্গে অনেকটা মিল রয়েছে কোভিড-১৯ এর। দ্য সানডে টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য চলতি বিশ্বজোড়া অতিমারির উত্স সংক্রান্ত অজানা প্রশ্নগুলি তুলে ধরেছে।প্রতিবেদনে বলা হয়েছে,   ২০১৩-তে দক্ষিণ-পশ্চিম চিনের একটি পরিত্যক্ত তামার খনিতে বাদুড়ের ব্যাপক উপদ্রব ছিল। সেখানে বাদুড়ের মল পরিষ্কারের কাজে নিযুক্ত ছয় কর্মী তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজন মারা গিয়েছিলেন। বাদুড় থেকে তাঁদের মধ্যে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল বলে সন্দেহ। সেই সময় ভাইরাসের ‘হিমায়িত নমুনা’ উহান ল্যাবে পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ওই সময় আক্রান্তদের চিকিত্সার দায়িত্বে থাকা জরুরিকালীন বিভাগের এক চিকিত্সাকর্মীকে উদ্ধৃত করে এ কথা জানানো হয়েছে ওই ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। এই ঘটনার পর এই খনিটি খতিয়ে দেখেছিলেন শি ঝেংলি। উইান ইনস্টিটিউট অফ ভাইরোলজির বাদুড় থেকে উদ্ভূত সার্সের মতো করোনাভাইরাস সংক্রান্ত বিশেষজ্ঞ তিনি। বাদুড়ের ডেরা বলে পরিচিত ডেরাগুলিতে অভিযানের জন্য শি 'ব্যাট ওম্যান' বলে পরিচিত। কোভিড-১৯-এর প্রকোপের মধ্যে ২০২০-র ফেব্রুয়ারির পেপারে তিনি বলেছিলেন যে, ইয়ুনানের ২০১৩-র র‌্যাটজি১৩ ভাইরাস নুমনার সঙ্গে কোভিড -১৯ এর মিল ৯৬.২ শতাংশ। সানডে টাইমসের প্রতিবেদনে দাবি করেছে, এটা ‘প্রায় নিশ্চিত’ যে ইয়ুনানের পরিত্যক্ত খনিতে পাওয়া ওই ভাইরাসই র‌্যাটজি১৩। প্রতিবেদনে ভিন্নমত পোষণকারী বিজ্ঞানীদের উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে যে, এই নমুনাগুলির মধ্যে কয়েক দশকের বিবর্তনজনিত ফারাক থাকতে পারে। সানডে টাইমস জানিয়েছে, এ ব্যাপারে তাদের প্রশ্নের কোনও জবাব উহান ল্যাব থেকে পাওয়া যায়নি। গত মে মাসে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলোজি-র ডিরেক্টর জানিয়েছিলেন যে, র‌্যাটজি১৩ ভাইরাসের আর কোনও ‘লাইভ কপি’ ল্যাবে নেই। তাই এর লিক হয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। উহান থেকে শুরু হওয়া বিশ্বজোড়া অতিমারীর উত্স এই ল্যাব এমন কোনও প্রমাণ নেই। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে দাবি করেছিলেন যে, তাঁর কাছে এ ব্যাপারে প্রমাণ রয়েছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে অন্য কথা ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget