এক্সপ্লোর

WHO on Omicron:কোভিড সংক্রমণ কমছে, কিন্তু আবার কী বিপদ?

WHO on Omicron surge: বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ কমছে। একটু একটু করে ছন্দে ফিরছে জনজীবন। কিন্তু এখনও বিপদ পুরোপুরি চলে যায়নি। এমনই সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।


জেনিভা:  বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ কমছে। একটু একটু করে ছন্দে ফিরছে জনজীবন। কিন্তু এখনও বিপদ পুরোপুরি চলে যায়নি। এমনই সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর (who)। ওমিক্রন অনেক বেশি সংক্রামক। কিন্তু ততটা মারাত্মক নয়। অনেক বিশেষজ্ঞই এমনটা বলে থাকেন। কিন্তু প্রথম থেকেই সেই তত্ত্ব মানতে চায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফের তা নিয়ে মুখ খুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ। তাঁর সতর্কবার্তা, ওমিক্রন ডেল্টার চেয়ে কম মারাত্মক, তবে মৃদু নয়। একটি টুইটবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে,গত সপ্তাহে বিশ্বে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ৭৫ হাজার।  

দেখুন কী বলছে WHO

ওমিক্রনের উপ ভ্যারিয়েন্ট (sub) বিএ ২ (BA.2) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। ওমিক্রনের একাধিক উপ ভ্যারিয়েন্ট রয়েছে। BA.1, BA.1.1, BA.2 এবং BA.3। এর মধ্যে বেশি চিন্তা বিএ ২ (BA.2) নিয়ে। বিশ্বে মোট কোভিড আক্রান্তের বড় অংশই ওমিক্রনের। বিশ্বে ওমিক্রন সংক্রমণ যত হচ্ছে, তার প্রতি পাঁচটির মধ্যে একটি সংক্রমণের পিছনে রয়েছে BA.2 উপ ভ্যারিয়েন্ট। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তাহলে এই উপ ভ্যারিয়েন্ট কি তুলনায় বেশি সংক্রামক? সেরকমই ইঙ্গিত দিচ্ছে হু। আর সেই কারণেই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তা রয়েছে।  কোভিড ঠেকাতে বারবার বিধি মানার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাস্ক পরা, টিকা গ্রহণ এবং দূরত্ববিধি বজায় রাখতে জোর দেওয়া হচ্ছে।

এর সঙ্গেই রয়েছে আরও একটি সতর্কবার্তা। সাংবাদিক বৈঠকে হু জানিয়েছে, পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অংশে নতুন করে একটি কোভিড সংক্রমণের ঢেউ আসতে চলেছে। যা মূলত ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য়। সেখানে সংক্রমণ ঠেকাতে তড়িঘড়ি ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। যত দ্রুত সম্ভব টিকাকরণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তার সঙ্গেই বিধি মেনে পদক্ষেপ করারও পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রেই জানা গিয়েছে, গত সপ্তাহ দুয়েক ধরে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, রাশিয়া এবং ইউক্রেনে বাড়ছে  কোভিড সংক্রমণ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হু।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget