এক্সপ্লোর

Worlds Highest Cell Tower: মাউন্ট এভারেস্টে এবার পৃথিবীর উচ্চতম সেল ফোন টাওয়ার, মিলবে 4G পরিষেবা

Worlds Highest Cell Tower: এনসেলের মতে, একটি প্রাথমিক রিপোর্টে দেখানো হয়েছে যে এভারেস্ট চূড়ায় অর্থাৎ ৮,৮৪৮.৮৬ মিটারেও ফোর জি সংযোগ পাওয়া যেতে পারে।

নয়াদিল্লি: নেপালের (Nepal) বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থা, এনসেল (Ncell) মাউন্ট এভারেস্টে ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ সেল ফোন টাওয়ার তৈরি করতে চলেছে। এই টাওয়ার অতি দ্রুত ফোর জি (4G) সংযোগ দেবে। এমনই জানা গেছে বুধবার ।

এভারেস্ট অঞ্চলে বছরে প্রায় ৬০ হাজার ট্রেকার এবং পর্বতারোহী আসেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছনোর উদ্দেশে একাধিক পর্যটক আসেন। ফলে এটি নেপালের পর্যটন শিল্পের একটি উচ্চ রাজস্ব উৎপাদনকারী অংশ।

কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

এভারেস্ট অঞ্চলের অন্তত পাঁচটি স্থানে এই সংস্থা 'বেস ট্রান্সিভার স্টেশন' (base transceiver stations) খাড়া করবে। এগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৩০ মিটার থেকে ৫,২০৪ মিটার উচ্চতার মধ্যে অবস্থান করবে। পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও ভাল করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এক সংবাদ পত্রকে টেলিকমিউনিকেশন সংস্থার তরফে জানানো হয়েছে, 'যদি সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে এই বছরের শেষ ত্রৈমাসিকের মধ্যে আমাদের ফোর জি পরিষেবা লাইভ করে দেওয়া হবে।'

প্রতিবেদন অনুযায়ী, 'এলাকায় উচ্চ-গতির মোবাইল ব্রডব্যান্ড অ্যাক্সেস পর্যটন সহ একাধিক ক্ষেত্রে সাহায্য করবে। ফোর জি অ্যাক্সেসের মাধ্যমে, এভারেস্ট অঞ্চলের প্রত্যন্ত এলাকার লোকেরা উচ্চ-গতির মোবাইল সংযোগের সঙ্গে আরও সুযোগ সুবিধা নিতে পারবেন। পর্যটকরা এই অঞ্চলে তাঁদের ভ্রমণের উত্তেজনা ভাগ করে নিতে পারবেন তাঁদের প্রিয়জনেদের সঙ্গে যুক্ত থেকে।'

এনসেলের মতে, একটি প্রাথমিক রিপোর্টে দেখানো হয়েছে যে এভারেস্ট চূড়ায় অর্থাৎ ৮,৮৪৮.৮৬ মিটারেও ফোর জি সংযোগ পাওয়া যেতে পারে। তাদের দাবি, একবার পরীক্ষামূলক ব্যবস্থা সফল হলেই আসল রেজাল্ট বোঝা যাবে। এভারেস্টের বেস ক্যাম্পে ইতিমধ্যেই ফোর জি পরিষেবা রয়েছে কিন্তু কোনও সঠিক পরিকাঠামো নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাগরমাথা বা এভারেস্ট অঞ্চল ভৌগোলিকভাবে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় উন্নত ইন্টারনেট পরিষেবা বিপর্যয় মোকাবিলা বাহিনীর (disaster risk management) সহায়তা করবে।

আরও পড়ুন: Kailash Mansarovar Yatra : নেপাল-চিনের ঘুরপথ নয়, এবার উত্তরাখণ্ড হয়ে সরাসরি মানস সরোবর যাত্রা

কমবে পর্বতারোহীদের খরচ

এভারেস্ট পর্বতারোহীদের গাইড এবং সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার পরিমাণের উপর নির্ভর করে মাথা পিছু ৩৫ হাজার থেকে ৯০ হাজার ডলার খরচ করতে হয়। ক্লাইম্বিং পারমিটের ১১ হাজার ডলার খরচ অন্তর্ভুক্ত করে এই পরিমাণ।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট আং শেরিং শেরপার কথায়, 'আগেকার দিনে, পর্বতারোহী ও ট্রেকাররা নিজেদের সঙ্গে স্যাটেলাইট ফোন রাখতেন, যেগুলি দামী এবং নিয়ে যাওয়ার জন্য পারমিটও লাগে। বেশ সমস্যার ব্যাপার সেটা।'

ফোর জি পরিষেবার মাধ্যমে, শৃঙ্গ পর্যন্ত যোগাযোগ উন্নত করা হবে। শুধুমাত্র বিদেশীরাই নন, এই স্কিম থেকে উপকৃত হবেন দুর্গম পাহাড়ি অঞ্চলের স্থানীয়রাও। শেরপার কথায়, 'নিঃসন্দেহে এই খবর অত্যন্ত আনন্দের'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget