এক্সপ্লোর

Health News:শৈশবে মাত্রাতিরিক্ত 'স্ক্রিন টাইম' হৃৎপিণ্ডে ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে, দাবি নয়া গবেষণায়

Screen Time And Heart Health: স্ক্রিন টাইম এবং হৃৎপিণ্ডের ক্ষতির মধ্যে সম্পর্ক? আকাশকুসুম নয়, উঠে এসেছে হালের গবেষণায়। সতর্ক হতে হবে শৈশব থেকেই, পরামর্শ গবেষকদের।

শৈশবে মাত্রাতিরিক্ত 'স্ক্রিন টাইম' হৃৎপিণ্ডে ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে, দাবি নয়া গবেষণায়

1/9
বাড়িতে কোনও খুদে সদস্য রয়েছে? তা হলে হয়তো 'স্ক্রিন টাইম'- মতো বিষয় নিয়ে কখনও না কখনও আপনিও উদ্বিগ্ন হয়ে থাকতে পারেন। অতিমারির সময়ে বাচ্চাদের লেখাপড়া অনেকাংশেই মোবাইল বা কম্পিউটার নির্ভর হয়ে গিয়েছিল। পরবর্তীতে অফলাইন পড়াশোনা চালু হলেও কখনও লেখাপড়ার প্রয়োজনে, কখনও আবার অন্য নানা কারণে দিনের অনেকটা সময়ে বাড়ির খুদেটি হয় মোবাইল বা ল্যাপটপে বসে থাকে? এতে নানা ক্ষতির আশঙ্কা, সে কথা হয়তো আপনি শুনেছেন। হালের গবেষণা আরও একটি আশঙ্কার কথা জানাচ্ছে। যে সব শিশুর 'স্ক্রিন টাইম' বেশি, বড় হওয়ার পর তাদের হৃৎপিণ্ডে ক্ষতির আশঙ্কাও বেশি, উঠে এসেছে এই গবেষণায়।

2/9
ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষক অ্যান্ড্রু আইবাহের তত্ত্বাবধানে একটি গবেষণাপত্র হালেই 'ইউরোপীয়ান সোসাইটি অফ কার্ডিওলজিকাল কংগ্রেস ২০২৩' পড়া হয়। তাতেই জানা যায়, সারাক্ষণ শুয়ে বসে কাটায় এমন শিশুদের ক্ষেত্রে তারুণ্যে হৃৎপিণ্ডে ক্ষতির আশঙ্কা বেশি। কিন্তু এখান থেকে স্ক্রিন টাইম ও হৃৎপিণ্ডে ক্ষতির সম্পর্কে কী করে উপসংহারে পৌঁছলেন বিজ্ঞানীরা?

3/9
এই জন্য নব্বইয়ের দশকে জন্মানো শিশুদের থেকে একাধিক তথ্য সংগ্রহ সংগ্রহ করেন গবেষকরা। নির্দিষ্ট করে বললে, ১৯৯০ থেকে ১৯৯১-এর মধ্যে জন্ম নিয়েছে এমন ১৪ হাজার ৫০০ শিশুর স্বাস্থ্য ও জীবনযাপনের একাধিক বিষয় খুঁটিয়ে দেখেন তাঁরা।

4/9
এই সমীক্ষায় যাদের বেছে নেওয়া হয়েছিল, তাদের ৭৬৬ জনকে ১১ বছর বয়সে স্মার্টওয়াচ পরতে বলা হয়। এর মধ্যে ৭ দিন ধরে তাদের গতিবিধির উপর নজর রাখেন গবেষকরা।

5/9
এদের যখন ১৫ বছর বয়স, তখন ফের একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হয়। তৃতীয় বার একই ভাবে তথ্য সংগ্রহ করা হয় যখন এদের বয়স ২৪ বছর। তার পর সেই তথ্য, উচ্চতা, লিঙ্গ, রক্তচাপ, বডি ফ্যাট, তামাকের ব্যবহার, শারীরিক সক্রিয়তা এবং আর্থ-সামাজিক অবস্থানের ভিত্তিতে সাজিয়ে নেওয়া হয়।

6/9
সমীক্ষায় দেখা যায়, ১১ বছর বয়সে গড়ে প্রত্যেক দিন ৩৬২ মিনিট স্রেফ শুয়ে-বসে কাটিয়ে দিয়েছে ওই খুদের দল। ১৫ বছর বয়সে ওই পরিসংখ্যান পৌঁছয় ৪৭৪ মিনিটে। ২৪ বছর বয়সে সেটা আরও বাড়ে।

7/9
গবেষকরা জানান, যে সময়টা সমীক্ষায় অংশগ্রহণকারীরা শুয়ে বসে কাটিয়েছিল, তার অনেকটা জুড়ে ছিল 'স্ক্রিন টাইম'। এবং এখানেই চিন্তার একটা কারণ পেয়েছেন তাঁরা। কারণ ইকোকার্ডিওগ্রাফিতে দেখা যাচ্ছে, তরুণ-তরুণীদের মধ্যে তাঁদেরই হার্টের ফ্যাট বেশি জমেছে যারা কম বয়সে বেশি সময় শুয়ে-বসে কাটিয়েছিল।

8/9
গবেষকদের পূর্বাভাস, বয়স আরও বাড়ার পর এই তরুণ-তরুণীদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা বাড়তে পারে, যার মূল কারণ লুকিয়ে থাকবে শৈশবের'স্ক্রিন টাইম'-এ।

9/9
এই গবেষণা হয়তো 'স্ক্রিন টাইম' এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের সম্পর্ক নির্ধারণের ব্যাপারে একেবারে গোড়ার দিকের কাজ। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এই ধারণায় সিলমোহর দেওয়ার আগে আরও বেশি গবেষণা প্রয়োজন। কিন্তু শুয়ে-বসে মোবাইল বা ল্যাপটপে সময় কাটানো যে মনের পক্ষে ভাল না, সেটা প্রমাণিত। আর মন ও শরীরের সম্পর্ক, আজ অন্তত অজানা নয়। কাজেই, সাবধানের মার নেই।

আরও জানুন স্বাস্থ্য

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget