এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: আর মাত্র কয়েক ঘণ্টা, চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩, সরাসরি দেখুন ন্যাশনাল জিওগ্রাফিকে

Chandrayaan 3 Landing Live Streaming: ISRO জানিয়েছে, বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে।

নয়াদিল্লি: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন ১৪০ কোটি ভারতীয়। বুধের সন্ধেয় চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। চাঁদের দক্ষিণ মেরুতে, বন্ধুর, খানাখন্দে ভরা মাটিতেই অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম'। চাঁদের মাটি ছোঁওয়ার পর তা থেকে আলাদা হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। সেই মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হবে দেশবাসীর জন্য। (Chandrayaan 3 Landing) ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়াও সরাসরি সম্প্রচার করবে ওই বিশেষ মুহূর্তের।

ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়া বিকেল ৪টে থেকে সরাসরি সম্প্রচার চালাবে। তাদের ইউটিউব চ্যানেলেও অবতরণ দেখা যাবে সরাসরি। ঐতিহাসিক ওই মুহূর্তের অপেক্ষায় #countdownhistory ট্রেন্ড করছে সোশ্য়াল মিডিয়ায়। বিকেল ৪টে থেকে সরাসরি সম্প্রচার দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারেও। সরাসরি সম্প্রচারে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন গৌরব কপূর। টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ তিনি। (National Geographic India)

ন্য়াশনাল জিওগ্রাফিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলেও সরাসরি দেখা যাবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। চোখ রাখুন তাদের ইউটিউব চ্যানেলে- 

চন্দ্রযান-৩ অভিযানের জন্য বিশেষ গানও বেঁধেছে ন্যাশনাল জিওগ্রাফিক। ইউটিউবে গিয়ে এই লিঙ্কে ক্লিক করুন তা শুনতে-  

ISRO জানিয়েছে, বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩। তার আগে ন্যাশনাল জিওগ্রাফিক এবং ডিজনি প্লাস হটস্টারে মহাকাশচারী রাকেশ শর্মা, সুনীতা উইলিয়ামসের জীবনী তুলে ধরা হবে। (Chandrayaan 3 Landing Live Streaming)

প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা। তিনি বলেন, "সীমিত পুঁজি সত্ত্বেও, গত ৪০ বছর ধরে ISRO-র এযাবৎকালীন যাত্রা এককথায় অভূতপূর্ব । বিগত কয়েক বছরে যা করে দেখিয়েছি আমরা, গোটা দুনিয়ার নজর কেড়েছে তা। মহাকাশ অভিযানের পথে চড়াই-উতরাই থাকেই। কিন্তু লক্ষ্যে নিবিষ্ট থেকেছি আমরা। যেভাবে ISRO একটু একটু করে এগিয়েছে, গর্বের সঙ্গে বলতে পারি, চন্দ্রযান-৩ নিরাপদেই চাঁদের বুকে অবতরণ করবে।"

ডিজনি প্লাস হটস্টার এবং HSM এন্টারটেনমেন্ট নেটওয়র্কস, ডিজনি স্টারের কন্টেন্ট বিভাগের প্রধান গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, "ভবিষ্যৎমুখী 3D গ্রাফিক্স, এবং দেশ-বিদেশের ধ্বনি বিশেষজ্ঞ এবং স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের উপর ভর করে, বিশ্বের সর্বত্র ভারতীয়দের একজোট করে, একসঙ্গে এই স্মরণীয় যাত্রা #countdowntohistory-তে শামিল করতে চাই আমরা।"

ISRO জানিয়েছে, গোটা  বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)

আরও পড়ুন: Chandrayaan 3 Landing LIVE: মহাকাশ গবেষণায় আজ ইতিহাস গড়ার পথে ভারত, চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩, দেখানো হবে সরাসরি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget