এক্সপ্লোর

Diamonds on Mercury: বুধের মাটিতে ১৫ কিলোমিটার পুরু হিরের চাদর, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

Science News: Nature Communications জার্নালে একটি নয়া গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত ১৪ জুন, তাতেই এই দাবি করেছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: সূর্যের একেবারে কাছাকাছি অবস্থান। তাই দূর থেকেই চোখাচোখি। বুধগ্রহের মাটিতে এখনও পা রাখতে পারেননি বিজ্ঞানীরা। কিন্তু কাছাকাছি অবস্থান থেকে দেখে যেটুকু বোঝা গিয়েছে, তাতে বুধগ্রহের মাটিতে হিরের ভাণ্ডার থাকতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। কয়েকটি খণ্ড বা একটি দু'টি খনি নয়, বুধের মাটির নীচের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হিরের পুরু আস্তরণ থাকতে পারে বলে জানিয়েছেন তাঁরা। (Diamonds on Mercury)

Nature Communications জার্নালে একটি নয়া গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত ১৪ জুন, তাতেই এই দাবি করেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, বুধের মাটিতে হিরের আস্তরণই গ্রহটির গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জোগাতে পারে। তার চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কেও জানা যেতে পারে আগামী দিনে। 
বুধের মাটিতে ধূসর ছোপ দেখা যায়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Messanger সেগুলিকে গ্রাফাইট বলে চিহ্নিত করেছে, যা কার্বনেরই আর একটি রূপ। সেই নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বেজিংয়ের সেন্টার ফর হাই প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের বিজ্ঞানী ইয়াংহো লিন। (Science News)

ইয়াংহো জানিয়েছেন, বুধে যে অত্যধিক পরিমাণ কার্বন রয়েছে, তা-ই গ্রহটির মাটির গঠন সম্পর্কে কৌতূহলী করে তোলে তাঁকে। বিজ্ঞানীদের মতে অন্য গ্রহের মতোই বুধের সৃষ্টি।  লাভায় পূর্ণ মহাসাগর ঠান্ডা হয়ে গ্রহটি বর্তমানের অবস্থায় পৌঁছেছে। কিন্তু বুধের ক্ষেত্রে ওই মহাসাগর কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল। ধাতব উপাদানগুলি জমাট বাঁধে প্রথমে, তাকে ঘিরে স্ফটিকের আকারে জমা হয় লাভা। 

আরও পড়ুন: Sunita Williams: গবেষণায় কাটছে সময়, কিন্তু পদে পদে বিপদ, সুনীতার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ

বুধের তাপমাত্রার নিরিখে সেখানে কার্বন রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়েছে বলে এতদিন মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু ২০১৯৮ সালে একটি গবেষণাপত্রে বলা হয়, বিজ্ঞানীরা যতটা ভেবেছিলেন, তার চেয়েও গভীর বুধের মাটির স্তর, প্রায় ৫০ কিলোমিটার বেশি।  এর ফলে অন্তঃস্থল এবং বহিরাবরণের তাপমাত্রার মধ্যে ফারাক রয়েছে। তাপমাত্রা এবং পারিপার্শ্বিক চাপের ফলে সেখানে স্ফটিকাকারে জমা হয়ে রয়েছে কার্বন, যা আসলে হিরে। 

সেই মতো বেলজিয়াম এবং চিনের বিজ্ঞানীরা গবেষণার কাজে হাত দেন। লৌহ, সিলিকা এবং কার্বন নিয়ে শুরু হয় গবেষণা, তার সঙ্গে যোগ করা হয় সালফারও। ১৯৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৭ গিগাপ্যাসক্যাল চাপ সৃষ্টি করা হয়। এর পর কম্পিউটার সিমুলেশন্স  ব্যবহার করে দেখা যায়, বুধের মাটিতে এই অবস্থায় হিরের স্তর সৃষ্টি হয়ে থাকতে পারে। হিসেব নিকেশের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধের মাটিতে ৯ মাইল অর্থাৎ ১৫ কিলোমিটার পুরু হিরের আস্তরণ তৈরি হয়েছে, মাটির ৪৮৫ কিলোমিটার গভীরে।

বুধ সৌরজগতের অন্যতম রহস্যজনক একটি গ্রহ। পৃথিবীর মতো বুধেরও নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, কিন্তু তুলনায় সেটি দুর্বলতর। কিন্তু বুধের মতো ছোট গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র হল কী করে, এই প্রশ্ন আজকের নয়। শুধু তাই নয়, সূর্যের সবচেয়ে কাছে থেকেও বুধ ভৌগলিক ভাবে সক্রিয় রয়েছে কীভাবে, তাও কৌতূহলের উদ্রেক করেছে।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget