এক্সপ্লোর

Parker Solar Probe: সৌরযানকে ছুঁয়ে যাচ্ছে সূর্যের উষ্ণ 'চুম্বন'! বড়-দিন মানবজাতির, ঘনিষ্ঠতা সহ্য হবে কতটা

Science News: রাত পোহালেই ২৫ ডিসেম্বর। বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। আর সেই রাত ১২টা বাজার কয়েক ঘণ্টা আগেই ইতিহাস রচনা করল Parker Solar Probe.

নয়াদিল্লি: বড়দিনে মহাকাশে নয়া মাইলফলক গড়ল মানবসভ্যতা। সূর্যের ঠোঁটে কার্যত গাল ছুঁইয়ে বেরিয়ে গেল সৌরযান। এখনও পর্যন্ত যা সম্ভব হয়নি, তা-ই করে দেখাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সৌরযান Parker Solar Probe. ৯৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যের পরশ নিয়ে বেরিয়ে গেল সৌরযানটি। (Parker Solar Probe)

রাত পোহালেই ২৫ ডিসেম্বর। বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। আর সেই রাত ১২টা বাজার কয়েক ঘণ্টা আগেই ইতিহাস রচনা করল Parker Solar Probe. আজ পর্যন্ত কোনও মহাকাশযান যা পারেনি, সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছল সেটি। লেলিহান সৌরশিখা স্পর্শ করল তার গাল। (Science News)

আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী, ২৪ ডিসেম্বর সকাল ৬টা বেজে ৫৩ মিনিটে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে Parker Solar Probe. সূর্যের সবচেয়ে কাছাকাছি পথ ধরে বেরিয়ে গেল সেটি। ওই সন্ধি ক্ষণে সূর্য থেকে Parker Solar Probe-এর দূরত্ব ছিল ৬১ লক্ষ কিলোমিটার। তাপমাত্রা ছিল ৯৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।

এবার প্রথম বার হলেও, এই কিন্তু শেষ নয়। আগামী দিনে আরও দু'বার সূর্যের গা ঘেঁষে ছুটবে সৌরযানটি। কিন্তু সূর্যের এত কাছাকাছি আর যাওয়ার সম্ভাবনা নেই তার। তবে সূর্যের এত কাছাকাছি যাওয়ার পর Parker Solar Probe বেঁচে আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ২৭ ডিসেম্বর বিষয়টি স্পষ্টট হবে বলে জানা গিয়েছে। 

২০১৮ সালের অগাস্ট মাসে সাত বছরের জন্য মহাকাশে অভিযানে পাঠানো হয় Solar Parker Probe-কে। সৃষ্টির রহস্য বোঝার জন্যই মূলত এই অভিযান। পাশাপাশি, আগামীতে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো কী কী ঝুঁকি রয়েছে, তাও খতিয়ে দেখছে সৌরযানটি। তবে এই প্রথম নয়। আগেও একাধিক রেকর্ড গড়েছে Parker Solar Probe. ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ঘণ্টায় ৬ লক্ষ ৩৫ হাজার ২৬৬ কিলোমিটার গতিতে ছুটে রেকর্ড গড়ে সেটি।

মানবজাতির সৃষ্টি করা কোনও যান আগে কখনও এত গতিতে ছোটেনি। এদিন সূর্যের কাছাকাছি থাকার সময় গতি ছিল ঘণ্টায় ৬ লক্ষ ৯০ হাজার কিলোমিটার। অর্থাৎ আগের সর্বোচ্চ রেকর্ডের গতি ভেঙে দিয়েও নতুন রেকর্ড গড়ল Parker Solar Probe. পৃথিবীতে লকহিড মার্টিনের যে যুদ্ধবিমান ছোটে, তার চেয়ে এই সৌরযানের গতি ৩০০ গুণ বেশি। ৯৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতাও রয়েছে সৌরযানটির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget