এক্সপ্লোর

Space Meal: জল ছাড়াই চাষ সম্ভব মহাশূন্যে, পুষ্টির জোগানও মিলবে, নভোচারীদের জন্য এল ‘Space Meal’

Science News: American Chemical Society Food Science & Technology-তে কর্মরত গবেষকরা নভোচারীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছেন।

নয়াদিল্লি: চাঁদ, মঙ্গল ছেড়ে সূর্যের কাছাকাছিও পৌঁছনোর প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে। এই চেষ্টায় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা যাঁদের, সেই নভোচারীদের বেশ কষ্ট করেই থাকতে হয় মহাশূন্যে। পৃথিবীর মতো হাত-পা ছড়িয়ে থাকার উপায় নেই যেমন, তেমনই পছন্দের খাবারও জোটে না। দীর্ঘ দিন ধরে সংরক্ষিত, স্বাদহীন খাবার খেয়েই মহাজাগতে দিন কাটে তাঁদের। সব ঠিক থাকলে আর যাই হোক না কেন, মহাশূন্য আর খাওয়ার কষ্ট থাকবে না নভোচারীদের। কারণ তাঁদের জন্য দীর্ঘ দিন সংরক্ষণ সম্ভব সুস্বাদু খাবারের বন্দোবস্ত করা গিয়েছে এতদিনে। (Space Meal)

American Chemical Society Food Science & Technology-তে কর্মরত গবেষকরা নভোচারীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছেন। আপাতত ‘অপটিমাল স্পেস মিল: আ টেস্টি ভেজিটেরিয়ান স্যালাড’ নাম দেওয়া হয়েছে ওই খাবারের। ওই স্যালাড খেয়েই মহাশূন্যে সুস্থ-সবল থেকে নভোচারীরা কাজ চালিয়ে যেতে পারবেন বলে দাবি গবেষকরা। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে দৈনন্দিন জীবনে মানুষের যত না পরিশ্রম হয়, মহাশূন্যে নভোচারীদের পরিশ্রম অনেক বেশি। ফলে ক্যালরিও খরচ হয় বেশি। তাই তাঁদের বেশি পুষ্টির প্রয়োজন। তাঁদের ব্যবস্থা করা খাবার সেই পুষ্টির জোগান দিতে সক্ষম। (Science News)

মহাকাশ অভিযানে গিয়ে খাবারের কষ্ট যাতে সহ্য করতে না হয়, তার জন্য মহাশূন্যেই ফল ফলাতে উদ্যোগী হয়েছেন নভোচারীরা। ইতিমধ্যে সেই কাজে সাফল্যও মিলেছে। মহাশূন্যে টমেটো ফলানো গিয়েছে। তবে চাহিদা পূরণ করতে আরও অনেক দূর যেতে হবে। তাই আপাতত গবেষকদের ব্যবস্থা করা নিরামিষ স্যালাডই নভোচারীদের জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Science News: লোককথা রয়েছে হাজারো, চাঁদকে ঘিরে থাকা জ্যোতির্বলয়ের আবির্ভাব ঘটে কেন, জানেন কি?

নভোচারীদের ব্যবস্থা করা ওই নিরামিষ স্যালাডে এমন উপকরণ রাখা হয়েছে, মহাশূন্যে যদি সেগুলি চাষও করা হয়, জল, সারের প্রয়োজন পড়বে না তেমন। সেই তালিকায় রয়েছে সয়াবিন, পোস্ত, বার্লি, চিনে বাদাম, কপি পাতা, রাঙা আলু এবং সূর্যমুখীর বীজ। এই উপাদানগুলি যদি মহাশূন্যে চাষ করা হয়, তেমন খাটা-খাটনিও করতে হবে না নভোচারীদের।

দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে যান যে নভোচারীরা, তাঁদের জন্য ওই স্যালাড উপযুক্ত বলে মনে করা হচ্ছে, যদিও তাতে আরও পুষ্টিকর উপাদান যোগ করার প্রয়োজন রয়েছে। কিন্তু যাঁরা চেখে দেখেছেন ওই স্যালাড, স্বাদের মাপকাঠিতে সেটি উতরে গিয়েছে। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget