এক্সপ্লোর

MTNL: ৩২৫ কোটির ঋণ, ডুবতে বসেছে এই টেলিকম সংস্থা; বড় সিদ্ধান্ত SBI-এর

MTNL Telecom Company: মহানগর টেলিফোন নিগম লিমিটেড সংক্ষেপে এমটিএনএল তার এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া এই সংস্থার ঋণকে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করেছে।

SBI: সরকারি খাতের টেলিকম কোম্পানি এমটিএনএল সমস্যায় জর্জরিত। প্রবল ঋণের বোঝা, ডুবতে বসেছে এই টেলিকম অপারেটর সংস্থা। আর সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) সংক্ষেপে এমটিএনএলকে নন পারফর্মিং অ্যাসেট বলে ঘোষণা করেছে। এসবিআই থেকে নেওয়া ৩২৫.৫৩ কোটি টাকার ঋণ (SBI Loan) শোধ করতে হবে এমটিএনএলকে। এসবিআই জানিয়েছে যে সময়মত এই ঋণ পরিশোধ না করতে পারলে এমটিএনএলের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও শুরু করবে ব্যাঙ্ক।

৩২৫ কোটি টাকা দিতে হবে এমটিএনএলকে

মহানগর টেলিফোন নিগম লিমিটেড সংক্ষেপে এমটিএনএল তার এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া এই সংস্থার ঋণকে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করেছে। ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে এমটিএনএলকে এই ঋণ পরিশোধের কথা বলা হয়েছিল। এর আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও অন্যান্য ব্যাঙ্কগুলি ৯ সেপ্টেম্বর এমটিএনএলের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এসবিআই টেলিকম সংস্থাকে পাঠানো তার একটি চিঠিতে লিখেছে যে এমটিএনএল ৩০ জুন পর্যন্ত ঋণের কিস্তি শোধ করতে ব্যর্থ হয়েছে, এর ৯০ দিন পরে অর্থাৎ ২৮ সেপ্টেম্বর তারিখে এমটিএনএলের ঋণ অ্যাকাউন্টকে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

টেলিকম সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে অন্য ব্যাঙ্কগুলিও

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত এমটিএনএলের জন্য প্রবল ঝামেলার কারণ হতে পারে। অবিলম্বে ঋণ পরিশোধের দাবি জানিয়েছে এসবিআই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমটিএনএলকে ৩২৫.৫২ কোটি টাকার বকেয়া ঋণের মধ্যে ২৮১.৬২ কোটি টাকা অবিলম্বে শোধ করতে বলেছে যাতে আবার তার ঋণের অ্যাকাউন্ট খোলা যায়। এই টাকা শোধ দিতে না পারলে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও এর বিরুদ্ধে একইরকম ব্যবস্থা নিতে পারে। এছাড়া পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্কও এই বিষয়ে শীঘ্রই পদক্ষেপ করতে চলেছে।

মুম্বই-দিল্লিতে ১৫৮টি সম্পত্তি বিক্রির প্রস্তুতি নিচ্ছে এমটিএনএল

৩০ অগাস্ট ২০২৪ পর্যন্ত এমটিএনএল সংস্থার ঋণ ছিল মোট ৩১,৯৪৪.৫১ কোটি টাকা। এই সংস্থা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে অগাস্ট মাসে এমটিএনএল ৪২২.০৫ কোটি টাকার ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছে। এতে বহু ব্যাঙ্কের অনেক টাকাই জড়িয়েছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমটিএনএলের থেকে ক্যাশ ফ্লো-এর তথ্যও চেয়ে পাঠিয়েছে। মুম্বই ও দিল্লিতে ১৫৮টি সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করছে এমটিএনএল। তাছাড়া অনেক জায়গা ভাড়া হিসেবেও দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন: Success Story: ১০ হাজার টাকায় ব্যবসা শুরু, আজ ৪১৫০ কোটির মালিক; অনুপ্রেরণা দেবে পদ্মশ্রী-প্রাপক শশী সোনির কাহিনি

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget