এক্সপ্লোর

HMPV ICMR Guideline: নতুন বছরে দেশে HMPV উদ্বেগ, একগুচ্ছ নির্দেশিকা জারি ICMR-এর

চিকিৎসকদের উদ্বেগের জায়গা, যারা আক্রান্ত হচ্ছেন, তারা কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন? বছর বছর যেটা দাপট দেখায়, সেটা?

কলকাতা: এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ মিলল। চেন্নাই ও সালেমে ২জন আক্রান্তের খোঁজ মিলেছে বলে রাজ্য় প্রশাসন জানিয়েছে। নাগপুরেও ২ জন সন্দেহভাজন HMP ভাইরাস আক্রান্তের খবর মিলেছে। এই পরিস্থিতিতে HMP ভাইরাস নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে ICMR. সংক্রমণ নিয়ে সমস্ত রাজ্য়, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ফি বছর শীতের সময় দাপট দেখায়। চিকিৎসকদের উদ্বেগের জায়গা, যারা আক্রান্ত হচ্ছেন, তারা কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন? বছর বছর যেটা দাপট দেখায়, সেটা? নাকি চরিত্র বদল হয়েছে? চিনে যেটা দাপট দেখাচ্ছে, সেটা? জানার একটাই উপায় জিনোম সিকোয়েন্সিং। HMP ভাইরাস নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা ICMR। ICMR এর রেসপিরেটরি ভাইরাস সার্ভিলেন্স টিমের তরফে নির্দেশিকায় বলা হয়েছে,

  • পজিটিভ হলেই, নমুনা পাঠাতে হবে ICMR-ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে।

  • প্রতি সপ্তাহে, ৫ বছরের নীচে এবং, ৬৫ বছরের উর্দ্ধে অন্তত ৫টি নমুনা পাঠাতেই হবে, যাদের ইনফ্লুয়েঞ্জা A, B, কোভিড 19 (নাইনটিন), RS ভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

  • শ্বাসকষ্ট নিয়ে আসা শিশু ও প্রবীণদের লালারসের নমুনা HMPV পরীক্ষার জন্য আলাদা করে সংরক্ষণ করতে হবে।

  • HMPV পরীক্ষার জন্য ৫ ধরণের কিট আছে। সেই কিট রাখতে হবে LAB গুলিকে।

  • Guideline মেনে করতে হবে HMPV টেস্ট।

    সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক জানিয়েছিল, HMP ভাইরাস নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই। তবে, সতর্ক থাকতে হবে। মঙ্গলবার, এই নিয়ে বিশেষ মিটিং ডাকে স্বাস্থ্য় মন্ত্রক। ভাইরাস সংক্রমণ নিয়ে সমস্ত রাজ্য়, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্য়া বাড়ছে কিনা, তা নিয়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য়গুলিকে সতর্কতামূলক প্রচার চালাতে বলা হয়েছে। সিভিয়ার অ্য়াকিউট রেসপিরেটরি ইনফেকশন, সংক্ষেপে সারি (SARI) নিয়ে, রাজ্য়গুলিকে পর্যবেক্ষণ, নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।

বিভিন্ন হাসপাতালের তথ্য় বলছে, ২০২৪-এ শীতের শুরুতেই এরাজ্য়ে দাপট দেখাতে শুরু করেছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্তরা প্রায় সকলেই শিশু। বেশিরভাগেরই বয়স ৩ মাস থেকে ১৪ বছরের মধ্য়ে। গত কয়েকদিনে HMP ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে একাধিক রাজ্য়ে। তবে এরাজ্য়ের বিভিন্ন হাসপাতালের নথি ঘেঁটে দেখা যাচ্ছে, আগেই এরাজ্য়ে এই ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে। ডিসেম্বরে ৫ জন HMP ভাইরাস আক্রান্তের খবর পাওয়া যায়। তাদের মধ্য়ে ৪ জন শিশু। ২ জনের বয়স ১ বছর, বাকি ২ জনের ৩ বছর। এছাড়া রয়েছেন আসানসোলের বাসিন্দা, ৭৬ বছরের এক বৃদ্ধা। নভেম্বরে, ১১ জনের শরীরে HMPV সংক্রমণের খবর পাওয়া যায়। আক্রান্তদের বেশিরভাগই শিশু। তবে, ৬৫ বছরের এক প্রবীণা এবং, ৩৮ বছরের এক মহিলার শরীরেও মেলে সংক্রমণ। হাসপাতালগুলোর তরফে জানা গেছে, এরা প্রত্য়েকেই এখন সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: Bowbazar Metro: কাজ এগোল আরও ধাপ, পরীক্ষায় উতরোলেই বৌবাজারের নিচ দিয়ে ছুটবে মেট্রো

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget