এক্সপ্লোর

Hooghly News: 'কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত,' মত যাদবপুরের প্রাক্তনী ইসরোর বিজ্ঞানীর বাবা-মা

হুগলির চন্দননগরের মানকুন্ডু গ্রিন পার্কের বাসিন্দা শুভ্রদীপ দে।ঘরজুড়ে পড়ে আছে বইপত্র। আর ঘরের ছেলে পড়ে আছেন ব্যাঙ্গালোরে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: র‍্যাগিং (Ragging) রুখতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মনে করেন যাদবপুরের প্রাক্তনী ইসরোর বিজ্ঞানী শুভ্রদীপ দে-র বাবা-মা। হুগলির চন্দননগরের শুভ্রদীপ যুক্ত রয়েছেন ইসরোর মিশন চন্দ্রযান-৩-এ। অন্যদিকে, এই মিশনে অবদান রয়েছে চুঁচুড়ার বাসিন্দা অমরনাথ নন্দীরও। খুশির হাওয়া হুগলিতে।

কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত: হুগলির চন্দননগরের মানকুন্ডু গ্রিন পার্কের বাসিন্দা শুভ্রদীপ দে। ঘরজুড়ে পড়ে আছে বইপত্র। আর ঘরের ছেলে পড়ে আছেন ব্যাঙ্গালোরে। মিশন চন্দ্রযান সফল করেও যে কাজ শেষ হয়নি। বাবা-মা দুজনেই রেল কর্মী। তাঁদর একমাত্র ছেলে শুভ্রদীপ রয়েছেন ইসরোর মিশন চন্দ্রযান-৩-এ। ছেলে যাদবপুরের প্রাক্তনী। যে র‍্যাগিং-এর অভিযোগকে ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি- কী ভাবছেন সেই র‍্যাগিং নিয়ে? ইসরোর বিজ্ঞানী শুভ্রদীপ দে-র মা রিনা দে বলেন, "নতুন জীবন শুরু করতে গিয়ে মৃত্যু এই ভাবা যায় না।'' ইসরোর বিজ্ঞানী শুভ্রদীপ দে-র বাবা প্রবীর দে বলেন, "অভিভাবক এসে এটা মেনে নেব না।'' অন্যদিকে, চন্দ্রযান-৩-এর সাফল্যের শরিক বাঙালি বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন চুঁচুড়ার অমরনাথ নন্দী। তাঁর ছবি নিয়ে এলাকায় মিছিল করেন বাসিন্দারা। মিষ্টি মুখ করানো হয় পথ চলতি মানুষকে।আদরের বুবুনের কীর্তিতে গর্বিতা গোটা এলাকা।

এদিকে সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে ঢোকার ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ। ধৃত কাজি সাদেক হোসেন এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক। ধৃতকে জেরা করে বেশ কিছু সন্দেহজনক নথি মিলেছে, বয়ানেও অসঙ্গতি রয়েছে, তাই গ্রেফতার বলে দাবি পুলিশের। যাদবপুরে ছাত্র মৃত্যুর ১৩ দিন পর, বুধবার সেনার জংলা পোশাকে ২০-২৫ জন তরুণ-তরুণীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারা পাঠিয়েছিল এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সদস্যদের? কেন সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে হাজির হয়েছিলেন তাঁরা? জানতে ধৃত সাদেক হোসেনকে জেরা করছে পুলিশ। 

অন্যদিকে জবাব সন্তোষজনক নয়, ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ কমিশন। যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তৃতীয় নোটিসে তা জানতে চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। কমিশনের নোটিসের জবাব দেওয়ার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। 

আরও পড়ুন: North Dinajpur News: ২১টি পুকুর চুরির অভিযোগ, কাঠগড়ায় খোদ মন্ত্রী-পত্নী

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget