এক্সপ্লোর

Howrah Online Fraud : অনলাইনে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির নামে কয়েক লক্ষের প্রতারণা, বালিতে গ্রেফতার অভিযুক্ত

Online Fraud Busted : অনলাইনে জিনিসের জন্য টাকা মিটিয়ে দেওয়ার পর, আর কোনও হদিশ পাওয়া যেত না। 

ভাস্কর ঘোষ, বালি (হাওড়া) : অনলাইনে প্রতারণার (Online Fraud) বড়সড় পর্দা ফাঁস। অনলাইনে ইলেকট্রনিক্স সামগ্রী (Electronics Gadgets) বিক্রির নামে ফাঁদ পেতে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে হাওড়ার (Howrah) বালি (Bally) থেকে অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযোগ, কম দামে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির কথা বলে প্রতারণা চালাত অভিযুক্ত। দিল্লি পুলিশ সূত্রে খবর, ল্যাপটপ (Laptop) থেকে ক্যামেরা (Camera), মোবাইল ফোন (Mobile Phone), ইলেকট্রনিক জিনিসপত্র অত্যন্ত কম দামে বিক্রি করার নামে বিভিন্ন অনলাইন সাইটে বিজ্ঞাপন দিত অভিযুক্ত। কেউ বিজ্ঞাপন দেখে কেউ জিনিস কিনতে আগ্রহী হলেই, আগে থেকে বলে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বলত সে। অনলাইনে জিনিসের জন্য টাকা মিটিয়ে দেওয়ার পর, আর কোনও হদিশ পাওয়া যেত না। 

দিল্লিতে তার সেই প্রতারণার জেরে বালি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। দিল্লি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্ত MBA পড়ুয়াকে। ধৃতের নাম বিশাল সাক্সারিয়া (২১)। সোমবার গভীর রাতে এই ঘটনায় হাওড়ার বালিতে একটি ফ্ল্যাটে হানা দিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের এই অনলাইন ফাঁদে সম্প্রতি পা দিয়ে ৪৮ হাজার টাকার প্রতারণার শিকার হন দিল্লির এক বাসিন্দা। এ নিয়ে উত্তর-পূর্ব দিল্লির জ্যোতিনগর থানায় দায়ের হয় অভিযোগ। সেই ঘটনারই তদন্তে নেমে এই যুবকের সন্ধান পান তদন্তকারীরা।   

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে জেরা করে আরও এক যুবকের সন্ধান মেলে। কিন্তু বেলুড়ের এক আবাসনে গেলেও, তাঁর হদিশ মেলেনি। এদিকে তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ধৃতের বাবা। মঙ্গলবার ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যায় পুলিশ। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ ডিপিতে পরিচিতের ছবি, লুকিয়ে প্রতারণার ফাঁদ!

এদিকে, অনলাইনে আর্থিক লেনদেন যত বাড়ছে, ততই যেন চওড়া হচ্ছে অন্তরালে থাকা সাইবার প্রতারকদের হাত। হোয়াটসঅ্যাপ ডিপি-তে পরিচিত বা বিশ্বস্ত কারও ছবি ব্যবহার করে আর্থিক সাহায্য চেয়ে মেসেজ। তাতে সাড়া দিয়ে অর্থ সাহায্য করতে গেলে অনেক সময়ই প্রতারণার শিকার হতে হচ্ছে। যা নিয়ে কয়েকদিন আগেই সতর্ক করেছিল কলকাতা পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget