এক্সপ্লোর

Public Transport: ৩১ মার্চের মধ্যে ভেহিকল্ লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানোর লক্ষ্যমাত্রা, ডেডলাইনে অশনি সঙ্কেত

Bus Service: কখনও দুর্ঘটনা, তো কখনও নিরাপত্তা নিয়ে প্রশ্ন। মাঝে মাঝেই রাজ্যের গণ পরিবহণ ব্যবস্থাকে প্রশ্নের মুখে পড়তে হয়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ৩১ মার্চের মধ্যে সব বাণিজ্যিক গাড়িতে লাগাতেই হবে ভেহিকল্ লোকেশন ট্র্যাকিং ডিভাইস (vehicle location tracking device )। পরিবহণ দফতরের এই নির্দেশে জরিমানার আশঙ্কায়, পরীক্ষার মরসুমে বাস বসে যেতে পারে। এমনটাই জানিয়েছেন বাস মালিক সংগঠনের একাংশ। যদিও তা নিয়ে তাঁদের আশ্বস্ত করেছেন পরিবহণমন্ত্রী।

ডেডলাইনে অশনি সঙ্কেত: কখনও দুর্ঘটনা, তো কখনও নিরাপত্তা নিয়ে প্রশ্ন। মাঝে মাঝেই রাজ্যের গণ পরিবহণ ব্যবস্থাকে প্রশ্নের মুখে পড়তে হয়। সেই সমস্যা সমাধানে রাজ্যে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহণে বাধ্যতামূলক করা হয়েছে vehicle location tracking device. ৩১ মার্চের মধ্য়ে সব গাড়িতে এই ডিভাইস বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর ডেডলাইনে অশনি সঙ্কেত দেখছেন বাস মালিকদের একাংশ। কারণ, কিছু বাণিজ্য়িক গাড়িতে vehicle location tracking device লাগানো হলেও, অনেক গাড়িতেই, বিশেষ করে প্রচুর সংখ্যক বাসে, এখনও তা লাগানো হয়নি।                                                           

বাস মালিক সংগঠনের একাংশের অভিযোগ, vehicle location tracking device বা VLTD'র চাহিদার সঙ্গে জোগানের সামঞ্জস্য নেই। VLTD নির্মাণকারী সংশ্লিষ্ট সংস্থা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিভাইস জোগান দিতে পারছে না। এই পরিস্থিতিতে, পরিবহণ দফতর ফিটনেস সার্টিফিকেট দিতে গিয়ে, vehicle location tracking device-এর জন্য কড়াকড়ি করলে, পরীক্ষার মরসুমে বাস বসে যেতে পারে। এমনই আশঙ্কার কথা শোনা গিয়েছে বাস মালিক সংগঠনের একাংশের মুখে। কারণ, গাড়িতে বা বাসে VLTD না বসালে, জরিমানা নেওয়ার সংস্থাও আইনে রয়েছে।

 সিটি সাবার্বান বাস সার্ভিস সাধারণ সম্পাদক টিটো সাহা, “যদি ট্র্যাকার ছাড়া সিএফ না হয়, তাহলে বহু বাস বসে যেতে পারে। পরীক্ষার মরশুমে সাধারণ মানুষ সমস্যায় পড়বে।’’ যদিও এবিষয়ে তাঁদের আশ্বস্ত করেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, “ট্র্যাকার লাগাতেই হবে। আপাতত জরিমানায় কড়াকড়ি করবে না সরকার। ৩১ মার্চের যে দিন ধার্ষ করা হয়েছে, তা বাড়ানোর চিন্তাভাবনা চলছে।’’ কীভাবে কাজ করে vehicle location tracking device?সিমকার্ডের মতো দুটি বিশেষ কার্ড বসানো হয় গাড়িতে। একটি কার্ড কাজ করলেও, গাড়ির গতিবিধি পরিবহণ দফতরের নখদর্পনে চলে আসে। কলকাতার একটি মনিটরিং সেন্টার থেকে গাড়িগুলি পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন: Firhad Hakim: 'আমি বলেছি, না পোষায় ছেড়ে দিন না,' ডিএ আন্দোলনকারীদের কড়া বার্তা ফিরহাদের

সেরা শিরোনাম

প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget