এক্সপ্লোর

Baranagar Bhagabangola Oath Ceremony: উপনির্বাচনে জয়ী ২ প্রার্থীকে শপথগ্রহণে চিঠি রাজ্যপালের, রাজভবনের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ

Oath-Taking Ceremony: কিন্তু দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন কে ? তা নিয়ে এখনও ধোঁয়াশা ।

আশাবুল হোসেন, কলকাতা : দুই উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণে রাজ্যপালের চিঠি। ২৬ জুন বেলা ১২টায় শপথগ্রহণের জন্য ২ বিধায়ককে চিঠি দেওয়া হল। শপথগ্রহণের জন্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে চিঠি পাঠিয়েছে রাজভবন। কিন্তু দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন কে ? তা নিয়ে এখনও ধোঁয়াশা । শপথগ্রহণের অনুমতি নিয়ে চিঠি-পাল্টা চিঠির মধ্যেই রাজভবনের চিঠি। না জানিয়েই শপথগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজভবনের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ, এমনই খবর সূত্রের। রাজ্যপালের বিরুদ্ধে সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ। 

একনজরে ঘটনা-

রাজভবনের তরফে নব নির্বাচিত দুই জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করানোর জন্য যে চিঠি পাঠানো হয়েছে সে ব্যাপারে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা কর্তৃপক্ষ পুরোপুরি অন্ধকারে রয়েছেন। তাঁদের এ ব্যাপারে কোনও কিছুই জানানো হয়নি। গতকাল সন্ধের মধ্যেই এই নব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাজভবনের তরফে মেল পৌঁছে যায়। আজ পর্যন্ত অধ্যক্ষ অপেক্ষা করছিলেন যে রাজভবনের তরফে তাঁদেরও মেল করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু, আজ এখন পর্যন্ত রাজভবনের তরফে তাঁকে কিছু জানানো হয়নি। এনিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ অধ্যক্ষ। তাঁর বক্তব্য, তিনি নিজে এই নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করানোর জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু, সেই অনুমতি সংক্রান্ত কোনও চিঠি আসেনি। উল্টে রাজভবনেই, তাঁদের শপথবাক্য পাঠ করানোর ব্যবস্থা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যপাল চাইলে তিনি রাজভবনে শপথবাক্য পাঠ করাতেই পারেন। কিন্তু, বিধানসভার কাস্টোডিয়ান অধ্যক্ষ। ফলে, এ ব্যাপারে বিধানসভা কর্তৃপক্ষ ও অধ্যক্ষকে জানানো উচিত। কিন্তু, তাঁদের অন্ধকারে রাখা হয়েছে। যেটা সাংবিধানিক রীতি বলে মনে করছেন অধ্যক্ষ।

উপনির্বাচনে বরানগরে লড়াইটা ছিল মূলত ত্রিমুখী। বিজেপি এখানে প্রার্থী করে কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে (Sajal Ghosh)। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। শেষ পর্যন্ত ৮ হাজার ১৮ ভোটে জেতেন অভিনেত্রী সায়ন্তিকা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা পান ৬৮ হাজার ৮৯৯ ভোট। যেখানে ৬০ হাজার ৮৮১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন সায়ন্তিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি পেয়েছেন ২৬ হাজার ৫৬৭ ভোট।   

অন্যদিকে, ভগবানগোলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেয়াত হোসেন সরকার ১৫৬১৭ ভোটে জয়ী হয়েছেন। ১ লক্ষ ৭ হাজার ৯৬ ভোট পেয়েছেন তিনি। ৯১৪৭৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে কংগ্রেসের অঞ্জু বেগম। তবে অনেক পিছিয়ে বিজেপির ভাস্কর সরকার। মাত্র ১৭ হাজার ২৮৮ ভোট পেয়েছেন তিনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget