এক্সপ্লোর

Higher Secondary Exam 2022: শেষ মুহূর্তের প্রস্তুতি! উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম ভাষার জন্য রইল লাস্টমিনিট টিপস

Higher Secondary Exam 2022: বিশেষজ্ঞ শিক্ষিকার মতে, 'পরীক্ষার্থীদের বারবার মনে রাখা দরকার যে টেক্সট পড়া অত্যন্ত প্রয়োজনীয়। নয়তো উদ্ধৃত অংশ থেকে উত্তর লিখতে সমস্যা হবে।'


Higher Secondary Exam 2022: শেষ মুহূর্তের প্রস্তুতি! উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম ভাষার জন্য রইল লাস্টমিনিট টিপস

বিষয় - বাংলা
শিক্ষিকা - মনিমেখলা ভৌমিক, বিধান চন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, কল্যাণী

কলকাতা: দোরগোড়ায় উচ্চ মাধ্যমিক (Higher Secondary Examination 2022)। শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত রাজ্যজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। করোনা অতিমারীর (Corona Pandemic) জন্য ২০২০-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ সম্পূর্ণ শেষ করা যায়নি। ২০২১ সালেও পরীক্ষা হয়নি। তবে সেই সকল বাধা কাটিয়ে চলতি বছরে অফলাইনে পরীক্ষা (Offline Exam) হতে চলেছে। আগামী শনিবার অর্থাৎ ২ এপ্রিল পরীক্ষা শুরু। প্রথম দিনেই প্রথম ভাষার পরীক্ষা (First Language)। বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই যা বাংলা (Bengali)। সিলেবাসে কাটছাঁট হলেও শেষ মুহূর্তে কোন কোন জিনিসগুলো মাথায় রাখলে বাংলা পরীক্ষায় স্কোর করা আরও খানিকটা সহজ হতে পারে, সাহিত্যের ইতিহাস বা ভাষাতত্ত্বের ক্ষেত্রে ভীতি কাটিয়ে কীভাবে তৈরি হওয়া যায়, সেই সমস্ত উপায় বললেন কল্যাণীর বিধান চন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস মনিমেখলা ভৌমিক। 

নোটভিত্তিক পড়াশোনা নয়, টেক্সটে (Text) মন দেওয়া প্রয়োজন

এই বছরের সিলেবাস অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। ফলে খুব বেশি সাজেশন-ভিত্তিক পড়াশোনা না করাই ছাত্রছাত্রীদের পক্ষে শ্রেয়। আজকাল পড়ুয়াদের মধ্যে নোটভিত্তিক পড়াশোনার একটা প্রবণতা দেখা যায়। অর্থাৎ প্রাইভেট টিউটররা নোট দেন, ছাত্রছাত্রীরাও শুধু সেটুকুই পড়ে চলে আসে পরীক্ষার হলে। টেক্সট বই প্রায় অধিকাংশ পড়ুয়াই পড়ে না। প্রশ্ন সহজই আসে। কিন্তু তাও উত্তর দিতে সমস্যা হবে যদি উদ্ধৃতি কোথা থেকে এসেছে সেটাই না চিনতে পারে তারা। এবারের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এই সমস্যাটা হয়েছে অনেকের। ফলে টেক্সটগুলো খুঁটিয়ে ভাল করে পড়ে যাওয়া উচিত। শেষ মুহূর্তেও টেক্সট পড়ে যাওয়া খুবই দরকার। 

সাহিত্যের ইতিহাস (History of Literature) ও ভাষাতত্ত্ব (Linguistics)

উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম ভাষার পড়ুয়াদের সাহিত্যের ইতিহাস ও ভাষাতত্ত্বের ক্ষেত্রে একটু বেশিই অসুবিধা হয়। এই অংশদুটো পড়ার প্রবণতাও ওদের মধ্যে বেশ কমই। সাহিত্যের ইতিহাস থেকে আসে মোট চারটি প্রশ্ন যার মধ্যে মাত্র দুটো উত্তর দিতে হয়। অন্যদিকে ভাষার ক্ষেত্রে দুটো প্রশ্ন আসে, লিখতে হয় একটা। এবছরের সিলেবাসে ভাষার চারটে চ্যাপ্টারের মধ্যে একটা বাদ দেওয়া হয়েছে। ফলে তিনটে চ্যাপ্টার, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব, ভাল করে পড়ে যাওয়া প্রয়োজন। এছাড়া সাহিত্যের ইতিহাসের অংশে 'গানের ধারা' বাদ পড়েছে। সেটা বেশ একটা বড় অংশ। ফলে বাকি তিনটে অংশ ভাল করে পড়তে হবে। শেষ যে অফলাইন পরীক্ষা হয়েছে, তাতে যে বড় প্রশ্ন এসেছে সেটা বাদ দিলেও দেওয়া যেতে পারে। তাতে বিশেষ ঝুঁকি হবে না। 

আরও পড়ুন: Higher Secondary Exam 2022: 'নিয়মিত টেক্সট পড়ার কোনও বিকল্প নেই', উচ্চ মাধ্যমিকের আগে ইংরেজির কিছু লাস্ট মিনিট টিপস

গুরুত্বপূর্ণ

পরীক্ষার্থীদের বারবার মনে রাখা দরকার যে টেক্সট পড়া অত্যন্ত প্রয়োজনীয়। নয়তো উদ্ধৃত অংশ থেকে উত্তর লিখতে সমস্যা হবে। তাছাড়া সিলেবাস কমে যাওয়ায় একেবারে সাজেশন বা নোটভিত্তিক পড়লে বিশেষ লাভ নাও হতে পারে। যেটুকু সিলেবাসে রয়েছে সেটুকু মন দিয়ে পড়াই বাঞ্ছনীয়।

(লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা)

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget