এক্সপ্লোর

Satyajit Ray Birthday : পথের পাঁচালীতে মুগ্ধ ছিলেন কুরোসাওয়াও, সত্যজিতের সৃষ্টি নিয়ে কী বলেছিলেন কিংবদন্তী?

কুরোসাওয়া বলেছিলেন, সত্যজিত রায়ের সিনেমাটোগ্রাফিতে কখনও "অপ্রাসঙ্গিক বা এলোমেলো" কিছুই ছিল না । সেটাই তাঁর শ্রেষ্ঠত্বের রহস্য। 

নয়াদিল্লি : বাংলা চলচ্চিত্র জগতের এক ম্যাজিশিয়ান তিনি। তাঁর অনন্য সৃষ্টি পাঁচালি,  বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মাইল স্টোন৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু-দুর্গাকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায় ৷ ২৬ অগাস্ট, ১৯৫৫ সালে কলকাতার দুটি প্রেক্ষাগৃহে প্রথম প্রদর্শিত হয় সত্যজিৎ রায়ের পথের পাঁচালি৷  আজ সেই কিংবদন্তী স্রষ্টার জন্মদিন। 

রায়ের সিনেমাটোগ্রাফির প্রযুক্তিতে অপ্রাসঙ্গিক বা এলোমেলো কিছু নেই: কুরোসাওয়া

   ১৯৫৫ র ৩ মে নিউ ইয়র্কের মিউজিয়ম অব মডার্ন আর্টে প্রথম প্রদর্শিত হয় 'পথের পাঁচালী'।

১১টি আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত এই ছবি প্রশংসা কুড়িয়ে নেয় আন্তর্জাতিক স্তরেও। 'পথের পাঁচালী'তে মুগ্ধ ছিলেন কিংবদন্তী জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া । বুঁদ হয়েছিলেন সত্যজিতের এই কালজয়ী সৃষ্টিতে।

কিংবদন্তী পরিচালক বলেছিলেন, “মানবজীবনের প্রতি গভীর পর্যবেক্ষণ ছিল তাঁর। ছিল উপলব্ধি , ভালবাসা, যা তাঁর সমস্ত চলচ্চিত্রের বৈশিষ্ট্য, যা আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। … আমি অনুভব করি, তিনি চলচ্চিত্র শিল্পের একজন "মহীরুহ" (জায়ান্ট) ... সত্যজিৎ-এর সিনেমা না দেখার অর্থ হল সূর্য বা চাঁদ না দেখে পৃথিবীতে বেঁচে থাকা" । satyajitray.org - এ এই তথ্য পাওয়া গিয়েছে। 

কুরোসাওয়া আরও বলেছিলেন ( Ekshan magazine in 1987 - এর রিপোর্ট অনুসারে),  “এই ছবি (পথের পাঁচালী) দেখার পর আমি যা উত্তেজিত হয়ে পড়েছিলাম, তা কখনওই ভুলব না।  এটি এমন ধরনের এক সিনেমা, যা একটি  নদীর মতোই নির্মল, যার বহমানতায় আভিজাত্য রয়েছে” । 

তিনি আরও বলেছিলেন, সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফিতেকখনও "অপ্রাসঙ্গিক বা এলোমেলো" কিছু ছিল না ।bসেটাই তাঁর শ্রেষ্ঠত্বের রহস্য। 

কুরোসাওয়ার কথায় “মানুষ জন্মায়, জীবন কাটায় এবং তারপর

মৃত্যুকে মেনে নেয়। ন্যূনতম প্রচেষ্টা ছাড়াই এবং কোনোও আকস্মিক ধাক্কা ছাড়াই, সত্যজিৎ  ছবি আঁকেন, দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়ে তোলে। কীভাবে তিনি এটা করেন? তার সিনেমাটোগ্রাফিক কৌশলে অপ্রাসঙ্গিক বা এলোমেলো কিছু নেই। এটাই ওঁর শ্রেষ্ঠত্বের রহস্য” । 

বাংলা  তথা ভারতীয় চলচ্চিত্রের গতিপথ বদলে গিয়েছিল তাঁর হাত ধরে। সত্যজিত ছিলেন শতাব্দীর সেরা চলচ্চিত্রকার যিনি ভারতকে অস্কার এনে দিয়েছিলেন। তাঁর দেখানো পথে এখনও এগিয়ে চলেছে বাংলা ছবি ।১৯৯২ সালে, অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সত্যজিৎ রায়কে সাম্মানিক অস্কারে সম্মানিত ( Honorary Oscar Award) করে, যা তিনি অসুস্থতার কারণে ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে যেতে পারেননি। 

 

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget