এক্সপ্লোর

Bankura : জল নামতেই ভগ্নপ্রায় অবস্থায় '৭২-এ তৈরি বাঁকুড়ার মানকানালি সেতু, দুর্ভোগ স্থানীয়দের

কয়েক দিন আগেও নিম্নচাপজনিত বৃষ্টির জেরে সেতুটি ছিল জলের তলায়। সমস্যায় পড়েন বাঁকুড়া-২ ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের একটা বড় অংশের মানুষ। জল কমতে আরও বড় সমস্যার সম্মুখীন হলেন তাঁরা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : কয়েক দিন আগেও নিম্নচাপজনিত বৃষ্টির জেরে সেতুটি ছিল জলের তলায়। সমস্যায় পড়েন বাঁকুড়া-২ ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের একটা বড় অংশের মানুষ। জল কমতে আরও বড় সমস্যার সম্মুখীন হলেন তাঁরা। ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেতুটি। ফলে, দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

বাঁকুড়া শহরের সঙ্গে এই এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু। বর্তমানে এই সেতুই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। সেতুর একটা অংশ জলের তোড়ে ভাসিয়ে নিয়ে চলেছে। রাস্তাঘাটের অবস্থাও তথৈবচ। 

ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জীবিকা নির্বাহ থেকে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে পৌঁছাতে এই একটি রাস্তাই ভরসা। আর সেই রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলে সমস্যা বাড়ে বই কমে না। ফলে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন ওই এলাকার মানুষ।

স্থানীয় বিজেপি নেতা অর্ধেন্দু মুখোপাধ্য়ায় বলেন, '৭২ সালে এই সেতুটি তৈরি করা হয়েছিল। তার পর আর এই সেতু নিয়ে কেউ কখনো ভাবেনি। অসংখ্য ফাটল দেখা দিয়েছে। এই সেতু পুনরায় নির্মাণে জেলা পরিষদ উদাসীন বলে তিনি অভিযোগ করেন।

যদিও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, ওই সেতু সেচ দফতর দেখাশোনা করে। এবার ভারী বৃষ্টিতে সেতুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমাদের নজরে আছে। মানুষের সমস্যা যাতে না হয় তা নিয়ে আলাপ-আলোচনা করা হবে।  

প্রসঙ্গত, দিনকয়েক আগে নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। টানা বৃষ্টিতে মানাকানালি সেতু চলে গিয়েছিল জলের তলায়। টানা সাত দিন ওই সেতুর উপর দিয়ে জল বয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ ছিল। নিম্নচাপ কেটে যেতেই ওই জল নেমে যাওয়ায় ফের সেতু দিয়ে শুরু হয়েছিল যাতায়াত। কিন্তু সাময়িক বিরতির পর বাঁকুড়ায় ফের বৃষ্টি শুরু হয়। আর এর জেরে ফের জলের তলায় চলে যায় মানকানালির ওই সেতু।

এলাকার মানুষের দাবি, এই সেতু একটু উঁচু করে তৈরি করলেই এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget