এক্সপ্লোর

Coronavirus Update: ফের লাফ দৈনিক কোভিড সংক্রমণে! গত ৫ মাসে সর্বোচ্চ আজ

Covid 19 Update:কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের বুলেটিন অনুয়ায়ী এখন দেশে অ্য়াক্টিভ কোভিড কেস ২৩ হাজার ৯১।

নয়াদিল্লি: ফের কোভিড গ্রাফে (Covid Graph) লাফ। আবারও নতুন রেকর্ড। গত পাঁচ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের নজির তৈরি করল বুধবারের গ্রাফ। বুধবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৪৪৩৫ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। যা গত ১৬৩ দিনে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ। গত বছরের ২৫ সেপ্টেম্বর ৪৭৭৭ জন একদিনে সংক্রমিত হয়েছিলেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের বুলেটিন অনুয়ায়ী এখন দেশে অ্য়াক্টিভ কোভিড কেস (Active Covid Case) ২৩ হাজার ৯১। ভারতের কোভিডের মোট হিসেবে অনুযায়ী এখনও পর্যন্ত ৪.৪৭ কোটি ব্যক্তি আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের ০.০৫ শতাংশ এখন অ্যাক্টিভ কেস। সুস্থতার হারও অনেকটাই। বুলেটিন অনুযায়ী, ভারতে এখন কোভিড সংক্রমণ মুক্তির হার ৯৮.৭৬ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ৩.৩৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৭৯ শতাংশ। 

মৃত্যু নিয়েও চিন্তা:
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের।  মহারাষ্ট্র, দিল্লি, কেরলে কোভিড পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র থেকে ৪টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ছত্তীসগঢ়, দিল্লি, গুজরাত, হরিয়ানা, কর্নাটক, পন্ডিচেরি এবং রাজস্থান থেকে একজন করে ব্যক্তির মৃত্যু খবর মিলেছে। কেরল থেকে মিলেছে ৪ জনের মৃত্যুর খবর।

টিকা প্রয়োজন:
কোভিড দূরে ঠেকাতে টিকাই একমাত্র উপায়, এমনটাই বারবার বলেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারপরেও বুস্টার ডোজ নিয়ে গড়িসমির ছবি বারবার দেখা গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট বলছে এখনও পর্যন্ত ২২০ কোটি ৬৬ লক্ষ কোভিড টিকা দেওয়া হয়েছে।

প্রত্যেক বার যে ঢেউ গুলি আছড়ে পড়ে, তার পিছনে থাকে কোনও নতুন ভ্যারিয়েন্টের দাপট। এবার বিশেষজ্ঞরা মনে করছেন, XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মানুষকে সতর্ক করছেন এবং প্রত্যেককে মাস্ক পরতে বলছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদান্ত হাসপাতালের ইন্সটিটিউট অফ চেস্ট সার্জারি বিভাগের চেয়রাম্যান অরবিন্দ কুমার পরামর্শ দেন, মাস্ক পরুন এবং যদি কোনও উপসর্গ দেখা দেয়, তাহলে কোভিড টেস্ট করিয়ে নিন। যেসব রোগী গুরুতর অসুস্থতায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক হতে পারে। তাঁদের আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসকরা।

 

আরও পড়ুন: ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে চান ? এই বিষয়গুলি না জানতে আপনার ক্ষতি

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget