এক্সপ্লোর

Darjeeling Hill University : দার্জিলিং পাহাড়ে চালু হল প্রথম বিশ্ববিদ্যালয়, পাহাড়বাসী পেল দার্জিলিং হিল ইউনিভার্সিটি

Darjeeling : বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইংরেজি (English), নেপালি (Nepali), ভূগোল (Geography), ইতিহাস (History), মাস কমিউনিকেশন (Mass Communication) এবং গণিত (Mathematics) আপাতত এই ৬টি বিষয় পড়ানো হবে।

মোহন প্রসাদ, দার্জিলিং : বহু প্রতীক্ষার অবসান। পাইন, অর্কিড, মেঘ, কুয়াশার মুলুকে খুশির হাওয়া। দার্জিলিং (Darjeeling) পাহাড়ে চালু হল প্রথম বিশ্ববিদ্যালয় (University)।পাহাড়বাসী পেল দার্জিলিং হিল ইউনিভার্সিটি (Darjeeling Hill University)। শিক্ষায় আরও এক সূর্যোদয়ের সাক্ষী রইল কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের কোলে উচ্চ শিক্ষার নতুন দরজা খুলে যাওয়ায় খুশি পাহাড়ের মানুষ। করোনার কাঁটা সরিয়ে মঙ্গলবার থেকে রাজ্যে খুলেছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। দেড় বছরের বেশি সময় পর পাহাড়েও স্কুল খুলেছে। তার মধ্যে দিনটি আরও স্পেশাল হয়ে রইল পাহাড়বাসীর বহুকাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে যাওয়ায়।

২০১৮ সালের সেপ্টেম্বরে মংপুর যোগীঘাটে দার্জিলিং হিল ইউনিভার্সিটির শিলান্যাস হয়। সেখানে এখনও নির্মাণকাজ চলছে। মংপু ITI এর নতুন ভবনে অস্থায়ী ভাবে পথচলা শুরু করল পাহাড়ের একমাত্র বিশ্ববিদ্যালয়। এতদিন পাহাড়বাসীকে উচ্চশিক্ষার জন্য দার্জিলিং জেলার সমতলে অবস্থিত শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসতে হত। নিজেদের এলাকায় নতুন বিশ্ববিদ্যালয় পেয়ে খুশি পাহাড়ের মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের বাচ্চার এখানেই পড়তে পারবে। বাইরে যেতে হবে না।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যই দার্জিলিং হিল ইউনিভার্সিটির দায়িত্ব সামলাবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইংরেজি (English), নেপালি (Nepali), ভূগোল (Geography), ইতিহাস (History), মাস কমিউনিকেশন (Mass Communication) এবং গণিত (Mathematics) আপাতত এই ৬টি বিষয় পড়ানো হবে। বুধবার দার্জিলিং হিল ইউনিভার্সিটির নতুন ওয়েবসাইট চালু হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে বুধবার থেকে অনলাইনে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। প্রথম ৬ মাস পঠনপাঠন চলবে অনলাইনেই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই ভার্চুয়ালে ক্লাস নেবেন। 

আরও পড়ুন- শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার হাতছানি আর টয়ট্রেনের আকর্ষণ, দার্জিলিংয়ে শুরু ঘুম ফেস্টিভ্যাল

এদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩-এই গড়াবে সেবক থেকে রংপো রেলওয়ের (Rongpo) চাকা। সেবক থেকে রংপো, এই রেলপথ প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলায় পড়ছে ৪১ দশমিক ৫৪ কিলোমিটার। বাকি ৩ দশমিক ৪৪ কিলোমিটার সিকিমের মধ্যে। এখন অপেক্ষা ট্রেনের চাকা গড়ানোর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget