এক্সপ্লোর

Durga Puja 2023: গির্জাতে দুর্গাপুজো! পাত পেড়ে চলে ভোগ খাওয়া, ওয়াটারলুতে দেবীর আরাধনা নজির গড়ে সর্ব ধর্ম সমন্বয়ের

Waterloo Durga Puja: সাধারণত প্রবাসের পুজো মানে ছুটি দেখে সপ্তাহান্তে হয় উদযাপন। সকলে মিলে একত্রিত হয়ে জমিয়ে চলে পেটপুজো। তার সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

Durga Puja 2023: দুর্গাপুজোর এখন আর শুধু বাঙালির বা বাংলার নেই। সাগর পাড়ে বহুবছর ধরেই পাড়ি দেন মা দুর্গা। ইউনেস্কো (UNESCO) ইতিমধ্যেই দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ খেতাব দিয়েছে। ক্রমে মা দুর্গার (Maa Durga) আরাধনা বিশ্ববাসীর কাছে এক মহোৎসবে পরিণত হয়েছে। সর্ব ধর্ম সমন্বয়ে সামিল হন সকলে। আর এবছর কানাডার অন্টারিওর ওয়াটারলু এলাকার পুজো একটু অন্যরকম। কারণ এখানে মায়ের আরাধনা হয় চার্চের মধ্যে। একথা ঠিক যে মানষই ঈশ্বরের আলাদা আলাদা দরবার, ধর্ম, রঙ- এইসব পার্থক্য সৃষ্টি করেছে। আসলে তো সৃষ্টিকর্তা সর্বত্রই বিরাজমান। ওয়াটারলুর পুজোয় অনেকটা সেই ভাবনাই প্রকাশ পাচ্ছে। ২০১৮ সাল থেকে ওয়াটারলুর ইম্যানুয়াল ইউনাইটেড চার্চে দুর্গাপুজোর আয়োজন করেন এলাকার বাঙালিরা। ষষ্ঠীতে দেবীর বোধন, অষ্টমীতে পুষ্পাঞ্জলি, তারপর সন্ধিপুজো, বিজয়া দশমীর সমস্ত আচার-অনুষ্ঠান, সবই পালন করা হয় চার্চের মধ্যেই। শুধু তাই নয়, চার্চের ফাদার পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 


Durga Puja 2023: গির্জাতে দুর্গাপুজো! পাত পেড়ে চলে ভোগ খাওয়া, ওয়াটারলুতে দেবীর আরাধনা নজির গড়ে সর্ব ধর্ম সমন্বয়ের


Durga Puja 2023: গির্জাতে দুর্গাপুজো! পাত পেড়ে চলে ভোগ খাওয়া, ওয়াটারলুতে দেবীর আরাধনা নজির গড়ে সর্ব ধর্ম সমন্বয়ের

সাধারণত প্রবাসের পুজো মানে ছুটি দেখে সপ্তাহান্তে হয় উদযাপন। সকলে মিলে একত্রিত হয়ে জমিয়ে চলে পেটপুজো। তার সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। তবে এভাবে চার্চের মধ্যে দেবী দুর্গার আরাধনা সচরাচর দেখা যায় না। ওয়াটারলুর এই পুজো শুরু হয়েছিল ২০১০ সালে। কানাডা মানে টরন্টোর পুজোর কথা প্রায় সকলেই জানেন। তবে টরন্টো থেকে কিছুটা সরে এসে ওয়াটারলু এলাকায় একদম পাড়ার পুজোর মতো করে দেবী দুর্গার আরাধনা শুরু করেছিলেন রবিন চট্টোপাধ্যায়। শুরুতে পুজো সাধারণ, ছোট পুজো হলেও এখন প্রায় ৪০০ লোকের সমাগম হয়। 


Durga Puja 2023: গির্জাতে দুর্গাপুজো! পাত পেড়ে চলে ভোগ খাওয়া, ওয়াটারলুতে দেবীর আরাধনা নজির গড়ে সর্ব ধর্ম সমন্বয়ের


Durga Puja 2023: গির্জাতে দুর্গাপুজো! পাত পেড়ে চলে ভোগ খাওয়া, ওয়াটারলুতে দেবীর আরাধনা নজির গড়ে সর্ব ধর্ম সমন্বয়ের

বাঙালি আর দুর্গাপুজো মানে একটু পাত পেড়ে ভোগ খাওয়া হবে না? সেই বন্দোবস্তও রয়েছে এখানে। প্যাকেট সিস্টেমে নয় বরং আয়োজকদের কয়েকজনই হইহই করে রান্নার দায়িত্ব কাঁধে তুলে নেন। ভোগের মূল আকর্ষণ খিচুড়ি। চার্চের মধ্যে পাত পেড়েভোগ খেতে বসেন সকলে। ইম্যানুয়েল চার্জ তখন পুরোদস্তুর দুর্গাপুজোর মণ্ডপ। কলকাতার কুমোরটুলি থেকে প্রতি বছর প্রতিমা পাঠানো হয় ওয়াটারলুতে। আয়োজকরা বলেন, পুজোর কটা দিন বোঝাই যায় না এটা গির্জা নাকি পুজোবাড়ি। শুধু দুঃখ একটাই, টানা পাঁচদিন ছুটি পাওয়া যায় না, তাই ওই সপ্তাহ শেষে শনি-রবিবারেই হয় দুর্গাপুজো। কিন্তু তাই বলে আয়োজন, আড়ম্বরে একচুল কমতিও দেখা যায় না। এই বছরের প্রতিমা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এআগামী শনি-রবিবার জমিয়ে দুর্গাপুজোয় মেতে ওঠার পালা। এবার ওয়াটারলুর এই দুর্গাপুজোর অন্যতম মূল উদ্যোক্তা অভিষেক গুহ রায়। তিনি জানিয়েছেন, কলকাতার সপ্তমী আর অষ্টমীর দিন ওয়াটারলুতেও চলবে উদযাপন। পুজোর সবটুকু পালন করে শেষে থাকবে সিঁদুরখেলা। তারপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দু'দিন ধরে চলবে পেটপুজোও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget