এক্সপ্লোর

G7 Summit Update : বাইডেন-সুনককে আলিঙ্গন মোদির, হিরোশিমায় G7 সম্মেলনে 'চাঁদের হাট'

Japan : ভারত যদিও G7 রাষ্ট্রভুক্ত দেশ নয়, তবু জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি

হিরোশিমা (জাপান) : G7 সম্মেলনে হাজির বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) কে নেই সেখানে। সম্মেলনের মঞ্চেই বাইডেন-সুনকের সঙ্গে আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

ভারত যদিও G7 রাষ্ট্রভুক্ত দেশ নয়, তবু জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। হিরোশিমার সম্মেলন মঞ্চে হাজির হলে এদিন তাঁকে স্বাগত জানান কিশিদা। এদিকে G7 সম্মেলনের পাশাপাশি Quad নেতৃত্বের বৈঠকে যোগ দেবেন বাইডেন। হিরোশিমায় সেই বৈঠকে হাজির থাকবেন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাইডেনের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনের আগে, প্রধানমন্ত্রী মোদি ফুমিও কিশিদার সঙ্গে ভারত-জাপান বন্ধুত্ব নিয়ে আলোচনা করেন। বাণিজ্য-অর্থনীতি ও সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। পরে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে সাক্ষাৎ হয়। সম্মেলনের পার্শ্বমঞ্চে এক অপরকে আলিঙ্গন করেন। 

G7 সম্মেলনে যোগ দিতে গতকালই জাপান পৌঁছান প্রধানমন্ত্রী। গতকালই হিরোশিমায় পা রাখেন তিনি। সম্মেলেন অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। ২০০৩ সাল থেকে G7 সম্মেলনে যোগ দিচ্ছে ভারত। 

Nikkei। এশিয়ার অন্যতম স্বতন্ত্র বিজনেস মিডিয়া গ্রুপ। জাপানে G7 সম্মেলনের আগে তাদের দেওয়া প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎকারে বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক ইস্যু উঠে আসে। তার মধ্যে ছিল চিনের সঙ্গে সম্পর্কের কথা। সে প্রসঙ্গে মোদি বলেন, "ভারত নিজেদের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করতে প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ।" প্রসঙ্গত, ২০২০ সালে গ্রীষ্মে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সঙ্গে ভারতের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই মন্তব্য প্রধানমন্ত্রীর। তিনি বলেন, চিনের সঙ্গে স্বাভাবিকভাবে দ্বিপাক্ষিক আলোচনার জন্য সীমান্তবর্তী এলাকায় শান্তি এবং স্থিতাবস্থা প্রয়োজন। পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে ভারত-চিন সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে।

ওঠে পাকিস্তান-প্রসঙ্গও। মোদি বলেন, পাকিস্তানের সঙ্গে "স্বাভাবিক ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চায় ভারত। কিন্তু, সন্ত্রাসবাদমুক্ত একটি অনুকূল পরিবেশ তৈরি করা ইসলামাবাদের দায়িত্ব। এক্ষেত্রে পাকিস্তানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।"

মোদিকে জিজ্ঞাসা করা হয়, ভারত কি রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে ? এপ্রসঙ্গে তাঁর উত্তর, "ভারত শান্তির পক্ষে এবং দৃঢ়ভাবে সেই অবস্থানেই থাকবে। যাঁরা ন্যূনতম প্রয়োজন মেটাতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন, আমরা তাঁদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে খাবার, জ্বালানি ও সারের মতো জিনিসের দামবৃদ্ধির সময়ে। আমরা রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের সঙ্গেই যোগাযোগ রেখেছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget