এক্সপ্লোর

জুনে আমেরিকায় প্রতিদিন গড়ে করোনায় মৃত্যু হবে ৩ হাজার, দৈনিক আক্রান্ত ২ লক্ষ, দাবি

লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তত ২ ডজন প্রদেশ।করোনার জেরে আমেরিকার অর্থনীতি একেবারে থমকে গিয়েছে।৩ কোটি মানুষ বেকার-ভাতার আবেদন করেছেন।

ওয়াশিংটন: জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে করোনাভাইরাসে মৃত্যু হবে ৩ হাজার মানুষের। দৈনিক আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলবে ২ লক্ষ! প্রশাসনের একটি অভ্যন্তরীণ রিপোর্টকে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

এখনও পর্যন্ত করোনাভাইরাস অতিমারীতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম আমেরিকা। সোমবারের হিসেব অনুযায়ী, সেখানে ১২ লক্ষ মানুষ ইতিমধ্যেই কোভিড পজিটিভ হয়েছেন। মারা গিয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।

করোনার জেরে দেশের অর্থনীতি একেবারে থমকে গিয়েছে। ইতিমধ্যেই, ৩ কোটি মানুষ বেকার-ভাতার আবেদন করেছেন। এই পরিস্থিতিতে অর্থনীতিকে বাঁচাতে লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তত ২ ডজন প্রদেশ।

তার মধ্যেই, প্রশাসনের এই অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করা হয়েছে, ১ জুন থেকে প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ করোনায় প্রাণ হারাবেন। দৈনিক ২ লক্ষ আক্রান্ত হবেন। দেশে যে সময় করোনা মারণ আকার ধারণ করেছে, তখন অর্থনৈতিক ক্ষেত্রগুলি খুলে দেওয়ার ফল ভয়াবহ হবে বলেই আশঙ্কা করা হয়েছে ওই রিপোর্টে।

সংবাদমাধ্যমে ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী, ওই রিপোর্টের একটি অংশে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) -কে উদ্ধৃত করে বলা হয়েছে, বহু কাউন্টিতে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। যদিও, এই রিপোর্টের অস্তিত্ব খারিজ করেছে সিডিসি। খারিজ করে দিয়েছে হোয়াইট হাউসও।

প্রতিবেদন অনুযায়ী, ওই আশঙ্কার কথা শুনিয়েছেন জন হপকিন্স স্কুল অফ পাবলিক হেলথ-এর মহামারী বিষয়ের সহকারী অধ্যাপক জাস্টিন লেসলার। যদিও, তিনি দাবি করেন, যেভাবে সংবাদমাধ্যমের কাছে তা তুলে ধরা হয়েছে, সেই বিষয়ে তার কোনও ভূমিকা নেই। তিনি যোগ করেন, সিডিসি-র নিজস্ব অভ্যন্তরীণ তথ্যের জন্য তা তৈরি করা হয়েছিল। এটা কোনও পূর্বাভাস নয়। ওই অধ্যাপকের দাবি, তিনি জানেন না, কী করে ওই তথ্য সংবাদমাধ্যমের কাছে পৌঁছেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, এটা এখান থেকে বের হয়নি। এই রিপোর্ট কেউ করোনা টাস্ক ফোর্সের কাছে পেশও করেনি। ফলে, এটা দিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায় না।

সেরা শিরোনাম

Paper Leak: সরকারি চাকরি পেয়েই ব্রেকআপ! প্রশ্নফাঁসের কথা জানিয়ে দিল যুবক, গ্রেফতার প্রেমিকা ও তাঁর বাবা, পরীক্ষাই বাতিল করল সরকার
সরকারি চাকরি পেয়েই ব্রেকআপ! প্রশ্নফাঁসের কথা জানিয়ে দিল যুবক, গ্রেফতার প্রেমিকা ও তাঁর বাবা, পরীক্ষাই বাতিল করল সরকার
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Bollywood News: ‘মুঘল ইতিহাস মুছতে চাইলে কোফতা, কোর্মা, কাবাব খাওয়াও ছেড়ে দিন’, লিখলেন ট্যুইঙ্কল খন্না, কটাক্ষের মুখে অক্ষয়পত্নী
‘মুঘল ইতিহাস মুছতে চাইলে কোফতা, কোর্মা, কাবাব খাওয়াও ছেড়ে দিন’, লিখলেন ট্যুইঙ্কল খন্না, কটাক্ষের মুখে অক্ষয়পত্নী

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
Embed widget