এক্সপ্লোর

করোনা আবহে বাতিল সংসদের প্রশ্নোত্তর পর্ব, 'অধিকার খর্ব করা হল', ট্যুইট ডেরেকের

করোনা আবহে এবার সংসদে নিয়মের কড়াকড়ি করা হয়েছে....

নয়াদিল্লি: করোনা আবহে বাতিল করা হল সংসদের আসন্ন বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব। সংসদের সচিবালয়ের জারি করা নির্দেশিকায় উল্লেখ, করোনা পরিস্থিতিতে বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকবে না। তবে জিরো আওয়ার ও অন্যান্য নিয়ম মেনেই বসবে সংসদের অধিবেশন।

করোনা আবহেই আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা নিয়ে আগেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। যদিও তখনও পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এদিকে, বাতিলের সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে বলেন, সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য সাংসদদের ১৫ দিন আগে প্রশ্ন জমা দিতে হয়। ১৪ সেপ্টেম্বর অধিবেশন শুরু হবে। তাহলে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হল কেন? বিরোধী সাংসদদের প্রশ্ন করার অধিকার খর্ব করা হল। ১৯৫০-এর পর এই প্রথম। সংসদের কার্যকাল একই থাকলে, প্রশ্নোত্তর পর্ব বাতিল হল কেন? গণতন্ত্রকে হত্যা করার জন্য অতিমারিকে অজুহাত হিসেবে খাড়া করা হচ্ছে। একতরফা সিদ্ধান্ত, প্রতিক্রিয়া তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

করোনা আবহে এবার সংসদে নিয়মের কড়াকড়ি করা হয়েছে। যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের যাবতীয় করোনা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে। অধিবেশন শুরুর ৭২ ঘণ্টা আগে প্রত্যেক সাংসদকে করোনা টেস্ট করাতে হবে। সংসদেও থাকছে করোনা পরীক্ষার ব্যবস্থা। এবার অধিবেশন চলাকালীন সাংসদ ও সংসদ কর্মী বাদে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

সোশাল ডিসস্ট্যান্সিংয়ের কথা মাথায় রেখে গ্যালারিগুলিতেও বসবেন সাংসদরা। সংসদের প্রতিটি গেটে ঢোকার মুখে থাকবে থার্মাল গান ও স্ক্যানার। সংসদ ভবনের ৪০টি জায়গায় টাচলেস স্যানিটাইজার যন্ত্র বসানো হবে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে থাকবে মেডিক্যাল টিম ও অ্যাম্বুল্যান্স।

অধিবেশন বসবে প্রতিদিন। এমনকী সপ্তাহান্তেও। জানা গিয়েছে, অধিবেশনের সময়তেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রথম ভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় ভাগে দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে অধিবেশনের কাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Taj Mahal Death : তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget