এক্সপ্লোর

ইংরাজি নয়, প্রত্যেক রাজ্যের নিজস্ব ভাষাই হোক শিক্ষার মাধ্যম:আরএসএস

নয়াদিল্লি:  ইংরাজি নয়, ভারতের যেকোনও রাজ্যের নিজস্ব মাতৃভাষাই হোক শিক্ষার আসল মাধ্যম। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শাখা সংগঠন শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস বা(এসএসইউএন) মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে একটি চিঠি লিখে তাদের আর্জির কথা জানিয়েছে। তাদের দাবি, ইংরাজি মোটেই আর ভারতে যোগাযোগের মূল ভাষা নয়। আরএসএস-এর এই শাখা সংগঠন মনে করে, প্রত্যেক রাজ্যের মাতৃভাষায়ই হওয়া উচিত্ সেখানকার প্রথম এবং যোগাযোগ ও শিক্ষার প্রধান মাধ্যম। তাদের দাবি, সারা ভারতবর্ষের সমস্ত স্কুলে সেই রাজ্যের মাতৃভাষাই হবে শিক্ষার আসল মাধ্যম। আরএসএস-এর এই শাখা সংগঠন তাদের নয়া শিক্ষা সংক্রান্ত নীতিতে পরমার্শ দিয়েছে, কোনও কথা বা লেখা যদি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য বা ব্যক্তিকে অসম্মান করে, তাহলে তা অবশ্যই পাঠ্যবই থেকে বাদ দেওয়া উচিৎ। প্রাথমিকে শিক্ষা নীতিতে পরিবর্তনের পরামর্শ এনেই থামেনি আরএসএস-এর এই শাখা সংগঠন। তাদের পরামর্শ যাঁরা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের দেশের সঙ্গে যুক্ত কোনও বিষয় নিয়েই গবেষণা করা উচিৎ, না হলে ইউজিসি-র স্কলারশিপ তাঁরা পাবেন না, এমন ফরমান জারির পরামর্শ দিয়েছে এই শাখা সংগঠন। এসএসইউএন-এর সদস্যরা মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরের সঙ্গে তাদের এই আর্জিগুলো নিয়ে দেখা করেন। সূত্রের খবর, মন্ত্রী তাঁদের পরামর্শগুলো ভেবে দেখার আশ্বাসও দিয়েছেন। জানা গিয়েছে, নয়া শিক্ষা নীতি অনুমোদনের সময় এপ্রসঙ্গে ভেবেও দেখবে কেন্দ্রীয় সরকার। আরএসএস-এর এই শাখা সংগঠনের দাবি, ধীরে ধীরে ইংরাজিকে ভারত থেকে শিক্ষার প্রাথমিক মাধ্যম হিসেবে মুছে ফেলা। তাদের দাবি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বেশি করে গুরুত্ব পাক ভারতীয় ভাষা। সেইজন্যে তারা তাদের আর্জিতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে জানিয়েছে, শীঘ্রই আইআইটি, আইআইএম, এনআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় ভাষায় ভাষণ দেওয়া শুরু করুক শিক্ষকরা। এমনকি এসএসইউএন-এর দাবি, যে সমস্ত ইংরাজি মাধ্যম স্কুলে ছাত্র-ছাত্রীদের মাতৃভাষায় কথা বলার জন্যে জরিমানা করা হয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সরকার। এসএসইউএন-এর প্রতিষ্ঠাতা অতুল কোঠারির দাবি, তাঁদের পরামর্শের যথেষ্ট প্রশংসা করেছেন মন্ত্রী জাভড়েকর এবং ভেবে দেখারও আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget