এক্সপ্লোর

Safe Home: ভাঙড়ে উদ্বোধনের আগেই সেফ হোমে ভাঙচুর

COVID-19 Update: এরকম সেবামূলক কাজে রাজনৈতিক রং না লাগলেই ভাল হত, বলছেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়।

রঞ্জিত হালদার, ভাঙড়: উদ্বোধনের ঠিক আগের মুহূর্তে ভাঙচুর দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সেফ হোমে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার পিছনে রয়েছে স্থানীয়দের হাত।

প্রথমে বাধা, তারপর কথা কাটাকাটি, এরপর ভাঙচুর। উদ্বোধনের আগেই তছনছ হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাঠালিয়ার সেফ হোম। করোনা আবহে সেফ হোমটি তৈরি করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সূত্রের খবর,আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন অরিন্দম গঙ্গোপাধ্যায়-সহ একাধিক তারকা। শনিবারই উদ্বোধন হওয়ার কথা ছিল সেফ হোমটির। কিন্তু তার আগেই ভাঙচুরের ঘটনা ঘটে গেল।

স্বেচ্ছাসেবী সংস্থাটির অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থাটির ডিরেক্টর এমএ ওয়াহাবের দাবি, ‘শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। সেফ হোমের ভিতরে গিয়ে ওরা ভাঙচুর চালিয়েছে। আমাদের কর্মীদের মারধর করেছে।’

অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, ‘এরকম সেবামূলক কাজে রাজনৈতিক রং না লাগলেই ভাল হত। সেবামূলক কাজ রাজনীতির ঊর্ধ্বে।’

তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। ভোগালি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাসসর হোসেনের দাবি, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই। ওই এলাকা জনবসতিপূর্ণ। এলাকায় লোকজনই এই কাজ করেছে।’

এই ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।

গতকাল স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় ৮১ জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ২৮৬ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৬৯৩ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতায় একদিনে আক্রান্ত ৪০১ জন। ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৮ শতাংশ। 

এই পরিস্থিতিতে সেফ হোমে ভাঙচুর একেবারেই কাম্য নয়। করোনা পরিস্থিতিতে অনেকেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ঘূর্ণিঝড় ইয়াসের পর বহু মানুষ ত্রাণ বিলি করতে এগিয়ে আসছেন। সেখানে সেবামূলক কাজের সঙ্গে রাজনীতি জড়িয়ে না পড়লেই ভাল হয়, বলছেন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget