এক্সপ্লোর

Chandrayaan 3 Launched : 'অভিনন্দন ভারত', চাঁদ ছুঁতে সফল পাড়ি চন্দ্রযানের, দেশবাসীকে শুভেচ্ছা ইসরো প্রধানের

Chandrayan : শ্রীহরিকোটায় চন্দ্রযানের উৎক্ষেপণ উপলক্ষে ভিড় জমিয়েছিলেন অনেক উৎসাহী। পাশাপাশি কার্যত গোটা দেশই শুক্রবার দুপুরে চোখ রেখেছিল চাঁদের দিকে পাড়ির দিকে।

শ্রীহরিকোটা : উৎসাহ, উচ্ছ্বাসের আশঙ্কার কয়েক মুহূর্ত। প্রথমে একে একে কাউন্টডাউন। তারপর রকেটের গতিতে চাঁদের উদ্দেশে যাত্রা। ভারতের মহাকাশ বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষায় এক গুরুত্বপূর্ণ দিন ছিল শুক্রবার। প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাতের মুঠোর চাঁদকে পেতে উড়ে গেল চন্দ্রযান ৩ (Chandrayan 3)। শ্রীহরিকোটা থেকে সফল উড়ান ধরার কয়েক মুহূর্ত পরেই পৃথিবীর পাশের অর্বিটে সফলভাবে পৌঁছে গিয়েছে চন্দ্রযান। এবার শুরু হবে চাঁদের পথে পাড়ি। আর সফলভাবে চন্দ্রযান ৩-র উড়ান-র পরই ইসরোর প্রধান এস সোমনাথের বার্তা, 'অভিনন্দন ভারত।'

সফল উৎক্ষেপণ ও অর্বিটে সফলভাবে পৌঁছে চাঁদের উদ্দেশে চন্দ্রযানের যাত্রা শুরুর পরই ইসরো প্রধানের বার্তা, অভিনন্দন ভারত। চাঁদের লক্ষ্যে সফলভাবে যাত্রা শুরু করেছে চন্দ্রযান ৩। আশা রাখি আমরা সফল হব। শ্রীহরিকোটায় চন্দ্রযানের উৎক্ষেপণ উপলক্ষে ভিড় জমিয়েছিলেন অনেক উৎসাহী। পাশাপাশি কার্যত গোটা দেশই শুক্রবার দুপুরে চোখ রেখেছিল চাঁদের দিকে পাড়ির দিকে। চন্দ্রযান ৩ উৎক্ষেপণের মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ থেকে ইসরোর একাধিক বিজ্ঞানীরাও ছিলেন।

লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, আজ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত চন্দ্রযান ৩ চাঁদের ঠিকমতো অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত। এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২ (২০১৯)। গতবারের তুলনায় তিনভাগের একভাগ কম খরচে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ৩। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ৩। এই দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান ১।

চন্দ্রযান ৩ প্রায় তার আগের ভার্সান অর্থাৎ চন্দ্রযান ২- এর মতোই। তবে চন্দ্রযান ২- এর সময় অর্থাৎ ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের সময় মহাকাশযানে ছিল একটি অরবিটার। কিন্তু চন্দ্রযান ৩- এর ক্ষেত্রে এই অরবিটার নেই। ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান ২। তার প্রায় চার বছরের মাথায় এবার উৎক্ষেপণ হল চন্দ্রযান ৩।

ISRO-এর এই অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান ২ এর তুলনায় অনেকটাই কম খরচ হয়েছে। আগের অভিযানে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা। যদিও সেই অভিযানে একটি বড় অংশ ব্যর্থ হয়েছিল কারণ, চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার অসফল হয়েছিল। চন্দ্রযান ৩- এর অভিযান শুরু থেকে শেষ করতে সময় লাগবে মোট এক চন্দ্র দিন অর্থাৎ প্রায় পৃথিবীর প্রায় ১৪ দিনের সমান। এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে। ২২ বা ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget