এক্সপ্লোর

Long March 2-C rocket: উৎক্ষেপণের পর আকাশ থেকে খসে পড়ল রকেটের অংশ, তার পর তীব্র বিস্ফোরণ, ভিডিও ভাইরাল

Viral Video: চিন এবং ফ্রান্স মিলে শনিবার Long March 2-C রকেটটি উৎক্ষেপণ করে।

নয়াদিল্লি: আকাশ থেকে খসে পড়ল রকেটের অংশ বিশেষ। তার পর তীব্র শব্দে বিস্ফোরণ ঘটল। চিনের বসতি এলাকায় ঘটল এই ঘটনা, যা ক্যামেরাবন্দি করেছেন সেখানকার বাসিন্দারা। মহাকাশে পাঠানো হচ্ছিল রকেটটিকে। উড়ানের কিছুক্ষণ পরই তার অংশ বিশেষ খসে পড়ে বলে জানা গিয়েছে। (Long March 2-C rocket)

চিন এবং ফ্রান্স মিলে শনিবার Long March 2-C রকেটটি উৎক্ষেপণ করে। শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ভোর ৩টে নাগাদ স্পেস ভেরিয়েবল মনিটর মহাকাশযানের সঙ্গে সেটির উৎক্ষেপণ হয়। রকেটটি ছিল আসলে বুস্টার। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই তার কিছুটা অংশ খসে পড়ে দেশের বসতি এলাকায় এবং তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। (Viral Video)

সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা গিয়েছে, আকাশ থেকে হলুদ ধোঁয়ার একটি রেখা দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসছে, যার অগ্রভাগে রয়েছে রকেটের অংশ। বাড়িঘর, গাছপালার মধ্যেই আছড়ে পড়ে রকেটের ওই অংশ এবং বিস্ফোরণ ঘটে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রকেটটিকে আকাশ থেকে নেমে আসতে দেখেই ছুটতে শুরু করেন লোকজন এবং ছোটরা। দূর থেকে সেটিকে আছড়ে পড়তে দেখেন তাঁরা। 

Long Marh 2-C রকেটে নাইট্রোজেন টেট্রোক্সাইড এবং আনসিমেট্রিক্যাল ডাইমিথাইলহাইড্রাজিন ব্যবহৃত হয়েছিল, যা মানবশরীরের জন্য বিষের সমান। তাই বসতি এলাকায় রকেটের ওই অংশ ভেঙে পড়া নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। ওই বিষাক্ত গ্যাস মানুষের শরীরে প্রবেশ করার ফল মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন: Sunita Williams: মসৃণ ছিল না যাত্রা, এখন ফিরতে গিয়েও বিপত্তি, মহাকাশে আটকে গেলেন সুনীতা উইলিয়ামস

রকেটের অংশ বিশেষ খসে পড়লেও মহাকাশযান উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানিয়েছে চিন। এযাবৎকালীন সবচেয়ে শক্তিশালী মহাকাশযান হিসেবে Long March 2-Cটিকে চিহ্নিত করেছে তারা। বহুদূরের নক্ষত্রের বিস্ফোরণও সেটি ক্যামেরাবন্দি করতে পারে বলে জাাননো হয়েছে। মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে পৌঁছে গিয়েছে বলে খবর। 

চিনের National Space Administration জানিয়েছে, গামা রে-র বিস্ফোরণ থেকে মহাজাগতিক বস্তুসমূহ নিয়ে গবেষণা চালাবে Long March 2-C মহাকাশযানটি। মহাকাশ সম্বন্ধীয় গবেষণার পথও আগামী দিনে এতে প্রশস্ত হবে বলে দাবি চিনা বিজ্ঞানীদের। এই প্রথম মহাকাশ গবেষণায় যৌথ ভাবে অংশ নিল চিন এবং ফ্রান্স। মহাকাশ গবেষণায় যে চিনের আধিপত্য ক্রমশ বাড়ছে, তার ইঙ্গিত মিলছে। চলতি মাসের শুরুতেই তাদের Chang'e-6 মহাকাশ যান চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহে সফল হয়। ২৫ জুন সেই নমুনা পৃথিবীতে এসে পৌঁছনোর কথা। চিনই প্রথম দেশ, যারা চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করতে সফল হল।

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget