এক্সপ্লোর

IND vs IRE T20I: 'নিজের ওপর সবসময়ই বিশ্বাস ছিল', দীর্ঘদিন পর দলে ফিরলেও ম্যাচ ফিটনেস নিয়ে চিন্তিত নন বুমরা

Jasprit Bumrah: গত বছর ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন যশপ্রীত বুমরা।

ডাবলিন: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে চোট সারিয়ে প্রায় এক বছর বাদে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন দলের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শুক্রবার, ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারত-আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় (IND vs IRE T20I)। সেই সিরিজ়েই ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে বুমরাকে। সামনেই বিশ্বকাপ, সেই কথা মাথায় রেখে বুমরার ম্যাচ ফিটনেস ঠিক কতটা, সেই দিকে সকল ভারতীয় ক্রিকেটপ্রমীরাই নজর রাখবেন।

পিঠের চোটের ফলে বুমরাকে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে। এতদিন চোটের জেরে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তন ঘটানোটা একেবারেই সহজ নয়। মাঠে ফেরার পর নিজের আগের ছন্দ কী ফিরে পেয়েছেন তিনি? আয়ারল্যান্ড সিরিজ়ে ভারতীয় অধিনায়কের দায়িত্বে থাকা বুমরাকে এই প্রশ্নই করেছিল এবিপি লাইভ। সেই প্রশ্নের জবাবে সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, 'আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই রয়েছি। নিজের দক্ষতার ওপর সবসময়ই আমার বিশ্বাস ছিল। তবে হ্য়াঁ, এতদিন পরে মাঠে ফেরাটা যে সহজ নয়, সেই বিষয়ে আমি অবগত। শুরুতেই অতিরিক্ত আশা করাটা যে উচিত হবে না এবং ধীরে ধীরে নিজের সেরা ফর্মে, সেরা ছন্দে ফিরতে হবে সেটা জানি। খেলাটাকে উপভোগ করা, বেশি করে ম্যাচ খেলাটা জরুরি। এখানে আমরা সেটাই করব। শেষমেশ বলব আমি শারীরিকভাবে বেশ ভালই অনুভব করছি এবং আশা করছি সফরটা ভালই কাটবে।'

তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিন ম্যাচ খেলবে ভারত। সেখানে বুমরা সর্বোচ্চ চার ওভার বল করতে পারবেন। সেখানে ৫০ ওভারের বিশ্বকাপে ১০ ওভার বল করতে হবে তাঁকে। বুমরা জানাচ্ছেন টি-টোয়েন্টি ফর্ম্যাট নয়, তাঁর প্রস্তুতিটা কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বকাপের কথা মাথায় রেখেই করা। 'বিশ্বকাপের আগে যে আমাদের আর টেস্ট ম্যাচ নেই, সেটা আমরা জানি। আমি রিহ্যাবের সময় তাই বিশ্বকাপের জন্যই প্রস্তুতি সারছিলাম। চার ওভার বল করার জন্য, বরং অনুশীলনটা সবসময়ই ১০ ওভার বোলিং করার কথা ভেবেই করেছি। আমি ১০, ১২, এমনকী ১৫ ওভারেও বল করেছি। বেশি ওভার বল করলে, পরবর্তীতে যখন কম ওভার করতে হয়, তখন সেটা সুবিধাজনকই হয়। উল্টোটা হলে ক্লান্তি ভর করতে পারে। তাই প্রস্তুতিটা বিশ্বকাপের কথা মাথায় রেখেই করেছি। এবার খেলাটাকে উপভোগ করতে হবে এবং ধীরে ধীরে বোলিংয়ের ঝাঁঝটা আরও বাড়াতে হবে।' বলেন ভারতের তারকা বোলার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: তরুণদের সুযোগ করে দিতে কোহলিকে নিজের ব্যাটিং পজিশন ছাড়ার পরামর্শ শাস্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget