এক্সপ্লোর

KKR EXCLUSIVE: চেন্নাইকে দেখলে তেতে যায় নাইটরা, বলছেন কেকেআরের প্রথম ট্রফি জয়ের নায়ক

ফের এক আইপিএলের ফাইনাল। আবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস। মাঝে ৯ বছরের ব্যবধান। ২০১২ সালে সিএসকে-কে হারিয়েই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।

কলকাতা: ফের এক আইপিএলের (IPL) ফাইনাল। আবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস। মাঝে ৯ বছরের ব্যবধান। ২০১২ সালে সিএসকে-কে হারিয়েই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।

আর সেই জয়ের নায়ক ছিলেন মনবিন্দর সিংহ বিসলা। একটা ম্যাচ যাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। রাতারাতি হয়ে গিয়েছিলেন নায়ক।

৯ বছর আগে চেন্নাইয়ের এক রাত। এমএ চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনিদের কার্যত হাতের মুঠো থেকে আইপিএল ট্রফি ছিনিয়ে নিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর চেন্নাই সুপার কিংস শিবির অপার বিস্ময়ে দেখেছিল যে, গৌতম গম্ভীর বা জাক কালিসের মতো কোনও বড় নাম নয়, তাদের ডেরায় এসে বাজিমাত করে বেরিয়ে গেল এক অখ্যাত নাম।

মনবিন্দর বিসলা। সিএসকের ১৯০ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে নাটকীয়ভাবে ম্যাচ জিতেছিল কেকেআর। আর ৪৮ বলে ঝোড়ো ৮৯ রান করে সেই জয়ের ইমারত সাজিয়ে দিয়েছিলেন বিসলা। রাতারাতি হয়ে উঠেছিলেন বিখ্যাত। আপামর নাইট সমর্থকদের নয়নের মণি।

শুক্রবার ফের এক কেকেআর-সিএসকে ফাইনালের আগে গুরগাঁও থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে বিসলা বললেন, 'কেকেআর যেরকম ক্রিকেট খেলছে, যতটা আবেগ নিয়ে খেলছে, দেখে ভাল লাগছে। ছন্দ পেয়ে গিয়েছে নাইটরা। সিএসকে ও কেকেআর, দুই দলই আইপিএলে সফল। ফাইনালে ভাল লড়াই হবে।' যোগ করলেন, '২০১২ সালে কেকেআরের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। ছেলেরা সকলে পরিশ্রম করে ফাইনালে উঠেছিল আর প্রথমবার ট্রফি জয়ের হাতছানি সকলকে তাতিয়ে দিয়েছিল। এমনিতেই চেন্নাই ভীষণ শক্তিশালী দল আর এরকম দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা বেরিয়ে আসে। বাড়তি দশ শতাংশ দিতে ইচ্ছে করে। চেন্নাইকে দেখলে তেতে যায় নাইটরা।' 

২০১২ থেকে ২০২১, মাঝে ৯ বছর কেটে গিয়েছে। দুই দলও অনেক পাল্টে গিয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতার আঁচ কমেনি। বিসলা বলছেন, 'কেকেআরের ক্যাপ্টেন পাল্টে গিয়েছে। চেন্নাইয়ের অবশ্য অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও সুরেশ রায়না-রবীন্দ্র জাডেজার মতো সিনিয়র ক্রিকেটারেরা এখনও রয়েছে। তবে দুই দলই বেশ শক্তিশালী।'

ধোনি কি এক্স ফ্যাক্টর হতে পারেন? বিসলা বলছেন, 'ধোনি স্পেশ্যাল প্লেয়ার। স্পেশ্য়াল ক্যাপ্টেন। ভারতীয় দল হোক বা সিএসকে, দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম ধারাবাহিক দল সিএসকে। অনেকে সংশয় প্রকাশ করেছিল ওদের নিয়ে। কিন্তু সকলকে ভুল প্রমাণ করেছে সিএসকে। টুর্নামেন্টের শুরুর দিকে রান পাচ্ছিল না ধোনি। হতে পারে ক্রিকেট থেকে কিছুদিন দূরে ছিল বলে ছন্দ পায়নি শুরুর দিকে। কিন্তু আগের ম্যাচে প্রবল চাপের মুখে দলকে জিতিয়েছে, ফাইনালে তুলেছে। কে বলতে পারে সেদিন চেন্নাই হেরে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে যেত না! বা দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে ট্রফির দৌড় থেকেই ছিটকে যেত না! দিল্লি ক্যাপিটালসকে তো দেখলাম। ওদের মতো হতেই পারত। ফাইনালেও ধোনি ফ্যাক্টর। কলকাতার সমর্থকেরা চাইবেন না ধোনি বেশিক্ষণ ক্রিজে থাকুক।'

আরও পড়ুন: ৭ বছর পর ফাইনালে কেকেআর, মেন্টরের ভূমিকায় দেখা নেই উদ্বিগ্ন শাহরুখের

২০১২ সালের ফাইনালে প্রথমে ব্যাট করে ১৯০ রান তুলেছিল সিএসকে। জবাবে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর। বিসলা বলছেন, 'ফাইনালে ১৯০ রান তাড়া করেছিলাম, চেন্নাইয়ের সেই উইকেটটা খুব ভাল ছিল। শারজায় মন্থর উইকেট। সব দলই হোঁচট খেয়েছে। কেকেআর রান তাড়া করার সুযোগ পেয়েছে। কেকেআরের বোলিং ভাল বলে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলতে পারছে। আর তাই রান তাড়া করে দিচ্ছে। তবে অনেক দলই চায় শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে।' যোগ করছেন, '৯ বছর আগের সেই ফাইনালে ইতিবাচক হয়ে নেমেছিলাম। পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভার বড় রান তুলে নেওয়ার লক্ষ্য ছিল। নতুন বলে যতটা বেশি সম্ভব রান তুলে নিতে চেয়েছিলাম। গৌতম গম্ভীর সেবার খুব আগ্রাসী ব্যাটিং করছিল। ওকে দেখেই ইতিবাচক থেকে ক্রিজে গিয়েছিলাম। ঠিক করেছিলাম নিজের শট খেলব ও বোলারদের চাপে রাখব।'

বেঙ্কটেশ আইয়ারকে দেখে মুগ্ধ বিসলা। বলছেন, 'গোটা দেশকে প্রভাবিত করে ফেলেছে আইয়ার। আবেগ নিয়ে ক্রিকেট খেলছে। আইপিএলের প্রথম পর্বে পাওয়ার প্লে-তে কেকেআরের বড় রান উঠছিল না। বেঙ্কটেশ আইয়ার আসায় আর শুভমন গিলের সঙ্গে ওর ওপেনিং জুটি দাঁড়িয়ে যাওয়ায় বাকি ব্যাটাররা স্বস্তি পাচ্ছে। অন্তত সকলে এটা ভাবতে পারছে যে, ক্রিজে গিয়ে বাড়তি দু-একটা বল থিতু হওয়ার জন্য নিতে পারবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও রয়েছে আইয়ার। ফাইনালেও ওর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।' 

ফাইনালের আগে কী পরামর্শ দেবেন নাইট শিবিরকে? বিসলা বলছেন, 'ওরা যা ক্রিকেট খেলছে তাতে পরামর্শ দেওয়ার কিছু নেই। এই কেকেআর দলের সকলে ফর্মে। দলের সেরা ম্যাচ উইনার আন্দ্রে রাসেল। শেষ কয়েকটা ম্যাচে রাসেল খেলতে পারেনি। কিন্তু ওর অভাবও বুঝতে দিচ্ছে না কেউ। এক ঝাঁক ম্যাচ উইনার। লকি ফার্গুসন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, বোলাররা সকলে ছন্দে। আইয়ার-গিল ছাড়াও রাহুল ত্রিপাঠি, নীতিশ রানারা ফর্মে। নিজেদের স্বাভাবিক খেলা খেললেই হবে।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget