এক্সপ্লোর

Facebook: নাম বদলে যাচ্ছে ফেসবুকের? নতুন পরিচয় কী?

নাম বদলে যাচ্ছে ফেসবুকের? নতুন পরিচয় কী? জেনে নিন বিস্তারিত

 নয়াদিল্লি:  নিয়ন্ত্রক এবং আইন প্রণেতাদের চাপে পড়ে  নাম বদলাতে পারে ফেসবুক ! ফেসবুকের ব্যবসায়িক কাজকর্ম নিয়ে অনেকদিনই বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। নানাভাবে চাপের মুখেও পড়েছে এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট  সংস্থা। এবার ফেসবুক ব্র্যান্ড নতুন নাম নিয়ে অবতীর্ণ হওয়ার কথা ভাবছে।  দ্য ভার্জে প্রকাশিত রিপোর্ট বলছে, নাম পরিবর্তন করে আগামী সপ্তাহে নতুন ভাবে আসতে পারে জুকেরবার্গের সংস্থা। 

ভার্জের রিপোর্টে দাবি, নাম বদলে ফেলার পরিকল্পনা করছে ফেসবুক (facebook)। খবরে প্রকাশ, মার্ক জুকেরবার্গ তাঁর কোম্পানির নাম বদলে ফেলতে পারেন শীঘ্রই। ওয়াকিবহাল মহলের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।  ফেসবুক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম হলেও এখন একাধিক প্ল্যাটফর্ম তারা চালায়। যার মধ্যে বেশকিছু ব্যবসায়িক কাজকর্মও চলে। 

 

জানা যাচ্ছে, চলতি মাসের ২৮ তারিখ এই নাম বদল হতে পারে। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবেন জুকেরবার্গ।  শোনা যাচ্ছে, নতুন নাম হবে ব্র্যান্ডের। এই ছাতার তলায় থাকবে একাধিক সংস্থা। একের সংস্থার একেক রকম কাজ। তার মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি হয়ত থেকে যাবে ফেসবুক নামেই। শুধু ব্র্যান্ডের নাম বদলে যাবে।

জুকেরবার্গের প্রতিষ্ঠান এই নিয়ে কোনও বিবৃতি জারি করেনি। তবে এক সপ্তাহের মধ্যে নতুন নাম ঘোষণা হতে পারে। এই নতুন নামটি কী হবে তা নিয়ে কেউ কোনও ধারণা দিতে পারছে না এখনই। 

ফেসবুক সংস্থার ছাতার তলায় ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় ব্র্যান্ডও রয়েছে। এর মধ্যে গুগল অ্যালফাবেট ইনকর্পোরেটেড মাদার সংস্থার অধীনস্থ একটি ব্র্যান্ড। ভার্জের রিপোর্টে বলা হয়েছে, এই রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে সম্ভবত ফেসবুকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি একটি মূল  ব্র্যান্ডের অধীনে অনেক প্রোডাক্টের মধ্যে একটি হিসেবে থাকতে পারে। অর্থাৎ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওকুলাস ইত্যাদি পরিষেবার মধ্যে একটি হিসাবে ফেসবুক থাকবে একটি মাদার ব্র্যান্ডের অধীনে। 

 



সূত্র :

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget