এক্সপ্লোর

Abhishek Banerjee : 'বাংলার অধিকারের স্বার্থে লড়াই', রাজ্যপালের সঙ্গে দেখা করতে ৩ জনকে দার্জিলিং পাঠালেন অভিষেক

TMC delegation to Darjeeling : শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি।

আশাবুর হোসেন, সমীরণ পাল, কলকাতা : দু'রাত পার। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজভবনের সামনে ধর্নায় অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । কাটিয়ে ফেলেছেন দুই রাত। রাজ্যপালের ( C V Ananda Bose ) সঙ্গে সাক্ষাৎ না হওয়া ইস্তক তিনি সেখান থেকে নড়ছেন না , জানিয়ে দিয়েছেন দৃঢ়প্রত্যয়ী সাংসদ। এদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এখন রাজধানীতে। সেখান থেকে ফিরছেন তিনি শৈলশহরে । এমত পরিস্থিতিতে দার্জিলিং এর রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের দেখা করতে ডেকেছেন রাজ্যপাল। 

সেইমতো শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি। তাঁর মধ্যে রয়েছেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। দিল্লি থেকে ফিরে বিকেল সাড়ে ৫টায় দার্জিলিং রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

দিল্লি যাওয়ার আগে মহুয়া মৈত্রর মন্তব্য,' কলকাতায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করুন। পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা প্রশাসন করছে, রাজ্যপাল দার্জিলিঙে কেন? ' অন্যদিকে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ' রাজ্যপালকে সম্মান জানাতেই তাঁরা উত্তরবঙ্গে গিয়ে দেখা করছেন।' 

এদিকে সি ভি আনন্দ বোস কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা না করা পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই তিনি ধর্না মঞ্চ থেকে জানান, 'আপনি নমিনেটেড। আমরা নির্বাচিত। আকাশ-পাতাল তফাত। আপনি বলছেন ঘেরাও না ঘর আও। কার বাড়িতে যাব, উনি তো ঘরেই নেই।  আমরা দরকার হলে কয়েকজনকে দার্জিলিং-এও পাঠাতে পারি। তাহলে অন্তত বাংলায় তো আসবেন। হাফ রাস্তা তো আসুক। হঠাৎ পালিয়ে গেলেন। উনি ইমেল পাঠিয়েছেন বিকেল সাড়ে ৫টায় দেখা করতে চান। আমরা পদটাকে সম্মান করি, বাংলাকে সম্মান করি। বাংলার অধিকারের স্বার্থে লড়াই করছি বলে, ২-৩ জনকে কাল পাঠাব।'

রাজ্যপালকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আপনার তো ৪ তারিখ রাতে কলকাতায় আসার কথা ছিল। দিল্লিতে কোনও কর্মসূচি নেই। হয়তো আজ অপেক্ষা করছিলেন সুপ্রিম কোর্টের রায় কী হয়? মুখ থুবড়ে পড়েছেন। সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগের শখ সুপ্রিম কোর্ট কেড়ে নিল। এত মানুষের চোখের জল পার পাবেন না। জমিদাররাও পাবে না। আজ সুপ্রিম কোর্টের রায় তারই প্রথম ধাপ। ' প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়ো প্রসঙ্গে শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দেয়,  যাঁদের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে, তাঁরা কোনও ভাতা বা সুযোগ সুবিধা পাবেন না।  পাশাপাশি, রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী এবং আচার্যকে 'কফির টেবিলে' বসে আলোচনার পরামর্শও দিল সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতের নির্দেশ, মামলা চলাকালীন রাজ্যপাল আর কোনও উপাচার্য নিয়োগ করতে পারবেন না। কার্যত উপাচার্য নিয়োগ মামলায় শুক্রবার ধাক্কাই খেয়েছেন রাজ্যপাল। 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget