এক্সপ্লোর

Calcutta High court: ‘সম্প্রীতি রক্ষা করুন’ রাজ্যে অশান্তির প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার শুনানিতে নির্দেশ হাইকোর্টের

Calcutta High court: কয়েক দিন ধরে জায়গায় জায়গায় অশান্তি। বিক্ষোভ, ভাংচুর, অবরোধ বাদ যায়নি কিছুই। অশান্তির আবহে দেখা গিয়েছে সৌহার্দ্যের ছবিও। এই প্রেক্ষিতে বুধবার সম্প্রীতি রক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: সম্প্রীতি রক্ষা করুন। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটাই রাজ্যের লক্ষ্য হওয়া উচিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার শুনানিতে নির্দেশ হাইকোর্টের। অশান্তি রুখতে কী পদক্ষেপ, খতিয়ান দিয়ে আদালতে রিপোর্ট পেশ করল রাজ্য। শান্তি ফেরাতে সেনা নামাতে সওয়াল মামলাকারীদের। 

বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যে পর কয়েক দিন ধরে জায়গায় জায়গায় অশান্তি। বিক্ষোভ, ভাংচুর, অবরোধ বাদ যায়নি কিছুই। অশান্তির আবহে দেখা গিয়েছে সৌহার্দ্যের ছবিও। এই প্রেক্ষিতে বুধবার সম্প্রীতি রক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, সবাই সম্প্রীতি রক্ষা করুন।

রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির প্রেক্ষিতে, সেনা-আধা সেনা নামানো, সিট গঠন - সহ একাধিক দাবিতে ৬টি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বুধবার মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। 

এ দিন রিপোর্ট পেশ করে রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, হাওড়ার ৫ জায়গায় ঘটনা ঘটেছে। ১৭টি এফআইআর হয়েছে, গ্রেফতার করা হয়েছে ৯৯ জনকে। হাওড়া গ্রামীণ এলাকায় হয়েছে ৯টি এফআইআর, গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। 

পাশাপাশি, বারাসাত, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কৃষ্ণনগর, খড়গপুর, শিয়ালদা সহ বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় এফআইআর করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার হয়েছে। শেষ ৪৮ ঘণ্টায় কোনও ঘটনা ঘটেনি। 

মামলাকারীদের আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল, সুস্মিতা সাহা দত্তরা বলেন, প্রতিবাদের নামে সাধারণ মানুষের ভোগান্তি কেন হবে? নাগরিকদের নিরাপত্তা দেওয়া রাজ্যের দায়িত্ব। কিন্তু রাজ্যই অশান্তি করার সুযোগ করে দিয়েছে। এই ঘটনা পূর্ব পরিকল্পিত। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের একটা অংশ এই অশান্তির ঘটনায় যুক্ত ছিল না বলে আমাদের ধারণা। 

শুধু তাই নয়, মামলাকারীদের আইনজীবীরা বলেন, সমস্ত রাজনৈতিক, ধর্মীয় মিছিল বন্ধ করা প্রয়োজন। কোন মিছিলের অনুমতি যেন না দেওয়া হয়। পাশাপাশি, তাঁরা দাবি করেন, অবিলম্বে সেনা নামানো উচিত। না হলে অদূর ভবিষ্যতে আবার অশান্তি হতে পারে। অন্য রাজ্যে আমরা বুলডোজার দেখেছি, এখানে আমরা সেটা চাই না, আমরা চাই আইন মেনে সব হোক। 

এরপরই প্রধান বিচারপতির মন্তব্য-মামলাকারীদের বলব, আপনারা যে দলেরই হোন না কেন সম্প্রীতি রক্ষা করুন। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটাই রাজ্যের লক্ষ্য হওয়া উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget