এক্সপ্লোর

Weather Update: বাড়ল তাপমাত্রা, আজ থেকে বৃষ্টির পূর্বাভাস

Weather Update: সকাল থেকে আকাশের মুখভার। সরস্বতী পুজোর আগেই কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির ওপর। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা। কাল বৃষ্টির পরিমাণ বাড়বে। সরস্বতী পুজোর দিন অর্থাৎ শনিবার থেকে কমবে বৃষ্টি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: সরস্বতী পুজোর (Saraswati Puja) আগেই কলকাতার (Kolkata) তাপমাত্রা (Temperature) ১৯ ডিগ্রির উপরে। আজ থেকে বৃষ্টির (Rain) পূর্বাভাস (Weather Forecast)। কাল বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে সরস্বতী পুজো অর্থাৎ শনিবার থেকে কমবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

শীতের (Winter) আমেজের দিন কি প্রায় ফুরলো? সময় কি এসে গেল লেপ কম্বল তাকে তুলে রাখার? এ যাত্রায় শীতের ইনিংস যে লম্বা হবে, তেমন ভরসা মিলছে না। বরং আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ৩-৪ দিনে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রার এই হেরফেরের পিছনে ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে আজ থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। সরস্বতী পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি।  

এর আগে মাঘের শুরুতে খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। ২০ জানুয়ারি বৃষ্টিতে ভেজে কার্শিয়ং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। এরই মধ্যে এবার সরস্বতী পুজোর সময়েও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কমপক্ষে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। কিন্তু তার পর তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আজ ও কাল পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টি হতে পারে ওই রাজ্যগুলিতে।

মৌসম ভবনের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘উত্তরপ্রদেশের উত্তর অংশের বিভিন্ন এলাকায় যথেষ্ট ঠান্ডা থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় পাঞ্জাব, হরিয়ানায় শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনাও রয়েছে। তারপর ঠান্ডার প্রকোপ কমার সম্ভাবনা রয়েছে। ২-৩ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ডের একাধিক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ডে বজ্র, বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশাতেও ৪ ফেব্রুয়ারি শিলাবৃষ্টি হতে পারে।’

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget