এক্সপ্লোর

Calcutta HC on Primary TET: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে সোমবার সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

সোমবার সকাল ১১টায় মানিক ভট্টাচার্যকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়...

সৌভিক মজুমদার, কলকাতা:  ২০১৪-র প্রাইমারি টেটের ভুল প্রশ্নের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে।

জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। এবার ২০১৪-র প্রাইমারি টেটের ভুল প্রশ্নের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার সকাল ১১টায় মানিক ভট্টাচার্যকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০১৪ সালের প্রাথমিকের টেট হয় ২০১৫ সালের অক্টোবরে। সেই পরীক্ষায় ছ’টি প্রশ্নে ভুল ছিল বলে মামলা হয়। ২০১৮-তে ওই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ভুল থাকা ৬টি প্রশ্নের উত্তর দিলেই পরীক্ষার্থীকে পুরো নম্বর দিতে হবে।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখে। ২০২০ সালরে ডিসেম্বরে অনেককেই নিয়োগপত্র দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

কিন্তু অভিযোগ ওঠে, আদালতের নির্দেশ মেনে অনেক পরীক্ষার্থীকে ৬টি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হয়নি। ফলে চাকরিও হাতছাড়া হয় হাজার হাজার পরীক্ষার্থীর। এরপর তাঁদের অনেকেই নতুন করে আদালতের দ্বারস্থ হন।

সেই মামলায় গত ৩ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ৭ দিনের মধ্যে মামলাকারীদের পুরো নম্বর দিতে হবে। 

বাড়তি নম্বর দেওয়ার পর, ক্যাটিগরি অনুযায়ী টেট উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতামান অর্জন করলেই, পরীক্ষার্থীদের নাম চাকরির জন্য বিবেচনা করতে হবে।

এছাড়াও ১৯ জন মামলাকারীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে, মোট ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এই জরিমানা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নিজস্ব রোজগারের টাকায়। 

হাইকোর্ট সূত্রে খবর, ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের দেওয়া নির্দেশ কীভাবে কার্যকর হবে, তার রূপরেখা না মেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs : রেলে স্পোর্টস কোটায় চাকরি , ৫৪টি পদে নিয়োগ করছে দক্ষিণপূর্ব রেল
রেলে স্পোর্টস কোটায় চাকরি , ৫৪টি পদে নিয়োগ করছে দক্ষিণপূর্ব রেল
Success Story: ছোটবেলায় চরাতেন গরু-মহিষ, তারই মধ্যে UPSC-র প্রস্তুতি! অবশেষে IAS হলেন ট্যাক্সিচালকের মেয়ে
ছোটবেলায় চরাতেন গরু-মহিষ, তারই মধ্যে UPSC-র প্রস্তুতি! অবশেষে IAS হলেন ট্যাক্সিচালকের মেয়ে
Indian Railway Jobs: রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
Success Story: মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget