এক্সপ্লোর

Rahool Mukherjee Controversy: 'ইন্ডাস্ট্রি বন্ধ করা মানে মুখ্যমন্ত্রীর অবমাননা, মুষ্টিমেয় পরিচালকদের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র', সরাসরি কটাক্ষ ফেডারেশনের

Tollywood News: ফেডারেশনের তরফে দাবি, মনোমালিন্য হতেই পারে, কাউকে ছাড়া কারও চলবে না। 'পরিচালকদের ফিরে আসার' কলাকুশলীদের। যদিও তাঁদের নিশানায় বারবারই উঠে এল 'পরিচালকদের অহঙ্কার'। 

কলকাতা: টেকনিশিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় (Tollygung Conflict) অচলাবস্থা। প্রসেনজিতের (Prosenjit Chatterjee) বাড়িতে বৈঠক ডাকেন পরিচালকরা। ইতিমধ্যেই তাঁরা মুখ খুলেছেন সংবাদমাধ্যমের সামনে। আজই বৈঠকে বসেছে ফেডারেশনও (Tolly Federation)। সাংবাদিক বৈঠকে দাবি, 'পূর্বপরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করা হয়েছে'। 

পরিচালকদের কাজ বন্ধের ডাক 'অনভিপ্রেত', দাবি ফেডারেশনের

টেকনিশিয়ান ও পরিচালকদের দ্বন্দ্বে একপ্রকার স্তব্ধ বাংলা ইন্ডাস্ট্রি। এদিন ফেডারেশনের তরফে দাবি করা হয়, 'পরিচালকদের এই কাজ বন্ধের ডাক কলাকুশলীদের কাছে অনভিপ্রেত। কেন অচলাবস্থা সৃষ্টি হল তার কারণ ফেডারেশন জানে না।' তাঁদের দাবি, 'রেজিস্ট্রার্ড সিনেমার জন্য মৌ চুক্তি আছে, কিছু শর্ত আছে, সবাই সেটা মেনে চলেন। ৫ মে ২০২৪, রাহুল মুখোপাধ্যায় সম্পর্কে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, পরিচালক গিল্ডের সিদ্ধান্ত জানতে চাওয়া হয়, তাঁরাই কর্মবিরতি ঘোষণা করেন, আমরা মান্যতা দিই। অসহযোগিতার সিদ্ধান্তকে মান্যতা দিই। হঠাৎ তিনি বলছেন এটা ঠিক কাজ হয়নি, এমনটা আগে কেন বললেন না?' 

ফেডারেশনের সরাসরি কটাক্ষ, 'এটা তো ইসি কমিটিকে অবমাননা করা হল। এই সমস্যার সমাধানের জন্য, মন্ত্রী অরূপ বিশ্বাস, 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ও প্রযোজনা সংস্থা এসভিএফের কর্ণধারকে নিয়ে মিটিং করা হয়। ওঁদের অনুরোধেই রাহুল মুখোপাধ্যায়কে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে থাকার সিদ্ধান্তে সম্মতি দিই। কিন্তু ২৬ জুলাই দেখা যায়, সমস্ত কলশিটে রাহুলের নাম। তারপর শোনা যায়, ডিরেক্টর্স গিল্ড কর্মবিরতি তুলে নিয়েছে। এটা তো দ্বিচারিতা, তাতেই আমাদের আপত্তি। আমরা প্রোডাকশন ম্যানেজারকে কলটাইম নিতে বারণ করি। কারণ আমরা সৌমিক হালদারকে পরিচালক হিসেবে মান্যতা দিই, আর সেই সিদ্ধান্তেই আমরা অটল থাকি। এই সামান্য ঘটনা নিয়ে, কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করেছেন, কোনও আলোচনা করেননি আমাদের কারও সঙ্গে। এর আগেও আমরা আলোচনা করে সমস্যা মিটিয়েছি, কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি। কারণ মাননীয়া মুখ্যমন্ত্রীও বলেছেন, 'আলোচনার দরজা খোলা থাকুক, ইন্ডাস্ট্রি বন্ধ করা যাবে না। বিশেষত যেখানে নো ওয়ার্ক নো পে।' ইন্ডাস্ট্রি বন্ধ করে কিছু পরিচালক মুখ্যমন্ত্রীরও অবমাননা করেছেন। আমরা একে অপরের পরিপূরক, একা কিছু হয় না। পূর্বপরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করা হয়েছে।'

আরও পড়ুন: Prosenjit Chatterjee: 'পরিচালকদের আবেগে আঘাত লেগেছে, কেউই কাজ বন্ধের পক্ষপাতী নয়', মন্তব্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

ফেডারেশনের তরফে দাবি, মনোমালিন্য হতেই পারে, কাউকে ছাড়া কারও চলবে না। 'পরিচালকদের ফিরে আসার' কলাকুশলীদের। যদিও তাঁদের নিশানায় বারবারই উঠে এল 'পরিচালকদের অহঙ্কার'। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget