এক্সপ্লোর

'Bhuto': সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে মঞ্চে 'ভূতো', মুখ্য ভূমিকায় ভেন্ট্রিলোকুইস্ট পলাশ অধিকারী

New Drama Update: অল্পদিনেই 'কাব্যকলা মনন ও দেবান্তরা আর্টস' সাহিত্যভিত্তিক কিছু ব্যতিক্রমী ও সম্পূর্ণ ভিন্নমাত্রিক নাট্য প্রযোজনার মাধ্যমে নজর কেড়েছে শহরের নাট্যগুণীজনেদের।

কলকাতা: তাঁর নাম বাংলা শিল্প দুনিয়ার অবিচ্ছেদ্য অংশ। তাঁকে ছাড়া বাংলা সিনেমা (Bengali Cinema), থিয়েটার (Bengali Theatre) কিছুই ভাবা যায় না। তিনি সত্যজিৎ রায় (Satyajit Ray)। যাঁর গুণে আজও মন্ত্রমুগ্ধ আট থেকে আশি। এবার তাঁর জনপ্রিয় কাহিনি 'ভূতো' ('Bhuto') স্থান পাচ্ছে নাটকের মঞ্চে। উপস্থাপনায় 'কাব্যকলা মনন ও দেবান্তরা আর্টস'।  

মঞ্চে সত্যজিৎ রায়ের 'ভূতো'

বয়স তাদের খুব একটা বেশি নয়। বাংলা থিয়েটারের অঙ্গনে ৫-৬ বছর হল পা রেখেছে 'কাব্যকলা মনন ও দেবান্তরা আর্টস'। কিন্তু এই স্বল্প পরিসরেই এই দল সাহিত্যভিত্তিক কিছু ব্যতিক্রমী ও সম্পূর্ণ ভিন্নমাত্রিক নাট্য প্রযোজনার মাধ্যমে নজর কেড়েছে শহরের নাট্যগুণীজনেদের। তাঁদের মধ্যে যেমন আছেন কলকাতার থিয়েটারের দর্শক তেমনই রয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, গৌতম হালদার, মণীশ মিত্র, তীর্থঙ্কর চন্দ, শ্যামল চক্রবর্তী, সৌমিত্র মিত্র, মলয় রায়, সুদীপ্ত ভৌমিক-সহ নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাদের প্রথম প্রযোজনা খালেদ হোসেইনির বিশ্বখ্যাত উপন্যাসের বাংলায় মঞ্চায়ন 'দ্য কাইট রানার'। এরপর তারা নিয়ে আসে রোয়াল্ড ডাহলের কাহিনি অবলম্বনে তৈরি ইংরেজি নাটক 'দ্য লাস্ট সাপার' এবং বাংলা ও ইংরেজি নানা কবিতার সমন্বয়ে কবিতা ব্যালে 'আমিই প্রথম'। 

আজ, ২২ এপ্রিল, সন্ধ্যা ৭টায় গিরিশ মঞ্চে 'কাব্যকলা মনন' এবার মঞ্চস্থ করতে চলেছে সত্যজিৎ রায়ের জনপ্রিয় কাহিনি অবলম্বনে তৈরি নাটক 'ভূতো'। গা ছমছমে এই কাহিনিতে ভেন্ট্রিলোকুইজম (Ventriloquism) শিল্পকলাকে কেন্দ্র করে নবীন ও প্রবীণ দুজন শিল্পীর অস্তিত্বের লড়াইকে তুলে ধরা হবে সম্পূর্ণ নতুন ধরনের স্টেজক্রাফটের  মাধ্যমে। মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ভেন্ট্রিলোকুইস্ট পলাশ অধিকারী (Palash Adhikari) এবং অভিজিৎ ঘোষ। অন্তরা চট্টোপাধ্যায়ের নাট্যরূপে নাটকটির পরিচালনা করেছেন নির্দেশক অভিনেতা সুমিত কুমার রায়। হরর ঘরানায় বাংলায় তো বটেই, ভারতে এবং বিশ্বেও সেভাবে নাটকে কোনও পরীক্ষা নিরীক্ষা বা মঞ্চায়ন হয়নি বললেই চলে। ফলে 'ভূতো' অবশ্যই এক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে চলেছে বলে মত নির্মাতাদের। এই নাটকটি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন ও এর মঞ্চায়নে সানন্দে অনুমতি দিয়েছেন সত্যজিৎ-পুত্র, পরিচালক সন্দীপ রায় (Sandip Ray), জানানো হয় নির্মাতাদের তরফে।

আরও পড়ুন: New Tollywood Film: অঞ্জন দত্তের চোখে অজানা মৃণাল সেন, এবার সাধারণ দর্শকদের জন্য 'চালচিত্র এখন'

প্রথমে এই নাটক 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'-এ হওয়ার কথা থাকলেও সেখানে বাতানুকূল ব্যবস্থা খারাপ থাকায় স্থান পরিবর্তন করা হয়। নাটকের প্রথম মঞ্চায়ন হবে  গিরিশ মঞ্চে। সত্যজিৎ রায়ের জাদুবাস্তবতাময় আলোআঁধারিতে ছোটদের সঙ্গে রহস্যে ভরা এক অভিনব মঞ্চম্যাজিকে হারিয়ে যাওয়ার আহ্বান দর্শকদেরও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget