এক্সপ্লোর

'Mongolmoyee Maa Sheetala': ফের একবার নেতিবাচক চরিত্রে কৌশিক চক্রবর্তী, এবার বিরূপাক্ষ রূপে প্রবেশ 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে

Koushik Chakroborty: ফের নেতিবাচক চরিত্রে কৌশিক চক্রবর্তী। এবার 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে বিরূপাক্ষের চরিত্রে দেখা যাবে তাঁকে। নিজের চরিত্র নিয়ে কী বলছেন কৌশিক?

কলকাতা: সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মঙ্গলময়ী মা শীতলা'-এ (Mongolmoyee Maa Sheetala) এবার নতুন চরিত্রের আগমন। বিরূপাক্ষের চরিত্রে দেখা যাবে কৌশিক চক্রবর্তীকে (Koushik Chakroborty)। আদ্যোপান্ত নেতিবাচক একটি চরিত্র। কী বক্তব্য অভিনেতার এই চরিত্রের প্রসঙ্গে?

'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন

ফের নেতিবাচক চরিত্রে কৌশিক চক্রবর্তী। এবার 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে বিরূপাক্ষের চরিত্রে দেখা যাবে তাঁকে। বিরূপাক্ষ চণ্ডীপুরের একজন কবিরাজ। যিবনি নিজেকে গোটা গ্রামের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাবান মনে করেন। নিজের ক্ষমতার অপব্যবহার করে সে গ্রামবাসীদের ক্ষতি করে আর তারপর তাদের শুশ্রূষা করানোর ফাঁদ পাতে। গ্রামবাসীও তাকে ক্ষমতাশালী মনে করেন এবং সে এমনই বাতাবরণ তৈরি করে রেখেছে যেন সাধারণ মানুষ তাকে 'ঈশ্বর' ভাবতে বাধ্য হয়।

শীতলা যখন চণ্ডীপুরে পৌঁছয়, সে সরাসরি প্রশ্ন করে বিরূপাক্ষের ক্ষমতাকে। সে খুঁজে বের করার চেষ্টা করে যে তার আসল উদ্দেশ্য কী। 

নিজের চরিত্র প্রসঙ্গে কী বললেন কৌশিক চক্রবর্তী?

নিজের নতুন চরিত্র প্রসঙ্গে কৌশিক চক্রবর্তী কী বললেন? অভিনেতার কথায়, 'বিরূপাক্ষ চরিত্রটি পুরোপুরি একটা নেতিবাচক চরিত্র। এখানে ইতিবাচক বলে কিছু নেই। আমার নেতিবাচক চরিত্রে কাজ করতে বরাবরই খুব ভাল লাগে। অনেক বছর পর আবার আমি এমন একটা নেতিবাচক চরিত্রে অভিনয় করছি। বিরূপাক্ষ গ্রামের প্রধান পুরোহিত। গ্রামের মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করে। মঙ্গলা এটা ধরতে পারলে তখনই মঙ্গলার সঙ্গে টানাপোড়েন শুরু হয়। দীপান্বিতা এবং গৌরব দু'জনের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। বিরূপাক্ষ চরিত্রটি সবেমাত্র এসেছে ধারাবাহিকে, আশা করি মানুষের ভাল লাগবে 'মঙ্গলময়ী মা শীতলা' দেখতে।' 

আরও পড়ুন: Cartoon Network Shut Down: শেষ হচ্ছে ছোটবেলার বড় অধ্যায়? বন্ধ হয়ে যাচ্ছে 'কার্টুন নেটওয়ার্ক'? উদ্বেগে দর্শক-মহল

ধারাবাহিকের গল্প একঝলকে

যখন মহাদেবের ঘামের ফোঁটা থেকে জরাসুর জন্ম নেয় এবং অদম্য হয়ে ওঠে, মহাবিশ্বের সমগ্র ভারসাম্য ধ্বংস হতে থাকে। স্বর্গের দেবতা থেকে শুরু পৃথিবীর সাধারণ মানুষ, সকলেই প্রভাবিত হন। তখনই ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর আদিশক্তি মহামায়ার কাছে তাঁদের নিরাময়ের বর দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। মহামায়া, তাঁদের মহাযজ্ঞ করতে বলেন, শীতলার অবতার তৈরির জন্য। ত্রিদেবের সহায়তায় পবিত্র মহাযজ্ঞ থেকে শীতলার জন্ম হয়। মহাযজ্ঞ শীতল হওয়ার পর তাঁর জন্ম হওয়ায় তাঁর নাম রাখা হয় শীতলা। তাঁরই গল্প বলছে এই ধারাবাহিক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget