এক্সপ্লোর

Maharashtra Assembly Elections 2024: জোটধর্মকে প্রাধান্য, মহারাষ্ট্রে প্রার্থী দিচ্ছে না AAP, জোটের হয়ে প্রচারে যাবেন কেজরিওয়াল

Arvind Kejriwal: আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন।

নয়াদিল্লি: বিরোধী ঐক্যে যাতে চিড় না ধরে, তার জন্য বড় সিদ্ধান্ত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কোনও প্রার্থী দাঁড় করাবে না তাঁর দল। বরং শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের 'মহা বিকাশ আঘাডি' জোটের হয়ে প্রচারে যাবেন কেজরিওয়াল। I.N.D.I.A জোটকে ঐক্যবদ্ধ রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে দিল্লি সূত্রে। (Maharashtra Assembly Elections 2024)

আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন। তাঁর বক্তব্য, 'মহারাষ্ট্র নির্বাচনে, দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল মহা বিকাশ আঘাডি প্রার্থীদের হয়ে প্রচার করবেন। মহারাষ্ট্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না আম আদমি পার্টি'। (Arvind Kejriwal)

আম আদমি পার্টির একটি সূত্র মারফত জানা যাচ্ছে, 'মহা বিকাশ আঘাডি' জোটের তরফে এ নিয়ে যোগাযোগ করা হয়েছিল। কেজরিওয়ালকে প্রচারে যেতে অনুরোধ করা হয়েছিল তাদের তরফে। শুধু তাই নয়, আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও I.N.D.I.A জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেনের হয়ে প্রচারে যাবেন কেজরিওয়াল। 

মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রে আগামী ২০ নভেম্বর ভোটগ্রহণ। ঝাড়খণ্ডে দু'দফায় ভোটগ্রহণ, ১৩ এবং ২০ নভেম্বর।  ফল ঘোষণা ২৩ নভেম্বর। জাতীয় স্তরে আম আদমি পার্টি I.N.D.I.A জোটের শরিক। তবে বিধানসভা নির্বাচনে এর আগে অন্য ছবি ধরা পড়েছে। গুজরাত, গোয়ায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিতে দেখা যায় AAP-কে। সম্প্রতি হরিয়ানাতেও প্রার্থী দেয় আম আদমি পার্টি। পঞ্জাবে একেবারে মুখোমুখি লড়াই হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনেও সমীকরণ তেমনই থেকেছে।

তবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে অন্য রাস্তা ধরছে আম আদমি পার্টি। দুই রাজ্যেই কংগ্রেস বিধানসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে। মহারাষ্ট্রে জোটের বলে ক্ষমতায় আসতে মরিয়া তারা। ঝাড়খণ্ডে সোরেন সরকার ফের ক্ষমতায় আসতে লড়াইয়ে নামছে। তাদের শরিক কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,  জাতীয় স্তরে বিরোধী জোট একছাতার নীচে থাকলেও, রাজ্যভিত্তিক ভোটে জোটের অন্দরে দ্বিমত রয়েছে। বিধানসভা নির্বাচনগুলিতে তার প্রভাবও পড়ে। তাই বুঝেশুনেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন থেকে দূরে থাকছে আম আদমি পার্টি। সম্প্রতি হরিয়ানায় 'একলা চলো' নীতি নিয়ে মাঠে নেমে সুফল পায়নি তারা। তাই জোটের সঙ্গে সমন্বয় বজায় রেখেই চলার পন্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget