এক্সপ্লোর

Ram Mandir: রাম মন্দিরের ছাদ নির্মাণে গাফিলতি? জল পড়া নিয়ে বড় দাবি ট্রাস্টের

Ayodhya Ram Mandir: তবে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সংবাদমাধ্যমে প্রকাশিত এই তথ্য খারিজ করে দিয়েছেন।

অযোধ্যা:  লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে হয়েছিল রাম মন্দিরের (Ram Mandir) উদবোধন। ঝাঁ চকচকে রাম মন্দির ঘিরে বিশ্বজুড়েই তৈরি হয়েছিল উৎসাহ। তবে সেই ঝাঁ চকচকে রাম মন্দিরের মধ্যে ছাদ থেকে ছুঁইয়ে পড়ছে জল?           

যে ভিডিও দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে, রামলালার গর্ভগৃহ ভরে যাচ্ছে বৃষ্টির জলে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, শেষমেষ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে টর্চ লাইট জেলে রামলালার আরতি করতে হচ্ছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

রামলালার মন্দিরের পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস রাম মন্দিরের অবস্থার কথা তুলে ধরে জানিয়েছেন,”উদ্বোধনের পর প্রথম বর্ষাতেই মন্দিরের ছাদ চুঁইয়ে গর্ভগৃহে জল পড়তে শুরু করেছে। যেখানে রামলালা রয়েছেন সেই জায়গার জল থই থই অবস্থা। এই পরিস্থিতিতে শর্ট সার্কিট যাতে না হয়ে যায় তার জন্য ভোর ৪টে ও সকাল ৬টার আরতি টর্চের আলোতে করতে হচ্ছে।”                         

তবে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সংবাদমাধ্যমে প্রকাশিত এই তথ্য খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, ছাদ থেকে একফোঁটাও জল পড়েনি। অন্য কোনওভাবে গর্ভগৃহে জল ঢুকেছে। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাস্টের তরফে বলা হয়েছে, গর্ভগৃহে ছাদ থেকে এক ফোঁটা জলও পড়েনি। পাথরের মন্দিরে ছাদ থেকে জল পরতে পারে কীভাবে? সে প্রশ্নও তুলেছেন তিনি। 

আরও পড়ুন, ৬ মাস পেরলো না, প্রথম বর্ষাতেই রামমন্দিরের ছাদে ফাটল, ঝরঝর করে জল ঝরছে গর্ভগৃহে !

নির্মাণ কাজটি সর্বোত্তম মানের হয়েছে বলে দাবি করে মিঃ রাই বলেন, "উত্তর ভারতে প্রথমবারের মতো, লোহা ব্যবহার না করে শুধুমাত্র পাথর ব্যবহার করে (উত্তর ভারতীয় নগর শৈলীতে) মন্দির নির্মাণ করা হচ্ছে। ভারতে এবং বিদেশে, শুধুমাত্র স্বামী নারায়ণ মন্দিরগুলো পাথর দিয়ে তৈরি। নিকাশি ব্যবস্থাও যথাযথভাবে রয়েছে।'' 


এদিকে, রাম মন্দিরের পুরোহিতারও জানিয়েছেন, “যদি দু’একদিনের মধ্যে কোনও ব্যবস্থা না করা হয়, তাহলে বাধ্য হয়েই আমাদের বন্ধ করতে হবে পুজাপাঠ। সে ক্ষেত্রে ভক্তদের জন্যও বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget