এক্সপ্লোর

UPSC Question Controversy: ইউপিএসসি-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ‘ভোট-সন্ত্রাস’ প্রশ্ন, সমালোচনা তৃণমূল-সিপিএমের

কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষায় প্রশ্ন রাখা হয়, "কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত।" এর পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়...

নয়াদিল্লি ও কলকাতা: এবার ইউপিএসসি-র পরীক্ষাতেও উঠে এল বাংলার ভোট-সন্ত্রাসের প্রসঙ্গ। রচনাধর্মী বিষয়ে লিখতে দেওয়া হল কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। ভারতে রাজনীতিই লাভবান পারিবারিক ব্যবসা। এই নিয়ে এক সুরে কেন্দ্রকে আক্রমণ করেছে তৃণমূল ও সিপিএম।

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যের ভূমিকায় তীব্র সমালোচনা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। 

কমিশনের রিপোর্ট ত্রুটিযুক্ত এবং কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। এমনই অভিযোগে পাল্টা সরব হয়েছে রাজ্য। এই প্রেক্ষিতে রবিবার হওয়া ইউপিএসসি-র সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের প্রশ্ন ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল। 

অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ‘ভোট-সন্ত্রাস’ নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়। দিল্লিতে কয়েক মাস ধরে নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছে একাধিক সংগঠন। শুক্রবারই যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করেন বিরোধী সাংসদেরা।

কৃষক আন্দোলনকে সামনে রেখে বাদল অধিবেশনে আরও কাছাকাছি এসেছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষায় প্রশ্ন রাখা হয়,  "কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত।" এর পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়।

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক এখানেই থামেনি। রচনাধর্মী প্রশ্নে জানতে চাওয়া হয়, "ভারতে রাজনীতিই লাভজনক পারিবারিক ব্যবসা।" এর পাশাপাশি, "দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কট"-এর প্রসঙ্গেও রিপোর্ট লিখতে বলা হয়। 

কেন্দ্রীয় পরীক্ষায় রাজনৈতিক বিষয় কেন? কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে একসুরে প্রশ্ন তুলেছে তৃণমূল ও সিপিএম। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, স্বয়ংশাসিত সংস্থায় রাজনীতি করা হচ্ছে, এর কঠোর নিন্দা করছি। 

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, এটা জঘন্য অপরাধ। সমস্ত সংস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্র। আমাদের রাজ্য সরকারও মানে না। তাকেও ছাপিয়ে যাচ্ছে কেন্দ্র।

যদিও এতে আপত্তির কিছু দেখছেন না কেউ কেউ। ইউপিএসসি-র পরীক্ষার প্রশ্নপত্রে একের পর রাজনৈতিক বিষয়। যা ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
SIR Row : ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget