এক্সপ্লোর

বিহার হয়ে পালিয়ে পঞ্জাব, লুধিয়ানায় ডাকাতি করতে গিয়ে পাকড়াও মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত তিন শার্প শ্যুটার

৪ অক্টোবর, টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্ল। টিটাগড়ে পার্টি অফিসের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় এই বাহুবলী নেতাকে!

কলকাতা: বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে পঞ্জাবের লুধিয়ানা থেকে গ্রেফতার তিন শার্প শ্যুটার। সিআইডি সূত্রে খবর, ধৃত তিনজনই বিহারের বাসিন্দা এবং পেশাদার শার্প শ্যুটার। টিটাগড়ের বিজেপি নেতা খুনে এপর্যন্ত গ্রেফতার ৬।

৩ দিন আগে পঞ্জাবের লুধিয়ানা থেকে একজনকে গ্রেফতার করে সিআইডি। তাকে জেরা করে বাকি দু’ জনের হদিশ মেলে। তিনজনকেই ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে আনা হয়েছে।

এক অভিযুক্ত ইতিমধ্যে রয়েছে সিআইডি হেফাজতে। সুজিত কুমার রাই ও রোশন কুমার যাদবকে টিআই প্যারেডের জন্য আর্জি জানালে এদিন ব্যারাকপুর মহকুমা আদালত তা মঞ্জুর করে।

মণীশ-হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এসেছে সিআইডির হাতে। এমনটাই দাবি সূত্রের। রাজ্য গোয়েন্দা দফতর সূত্রে খবর, বিজেপি নেতাকে খুনের জন্য ৭ জন শার্প শ্যুটারকে আনা হয় বিহার থেকে।

খুনের পরই অভিযুক্ত তিনজন বাইকে চেপে গা ঢাকা দেয় বিহারে। সেখানে থেকে উত্তরপ্রদেশ হয়ে তারা পালায় পঞ্জাবের লুধিয়ানায়। প্রত্যেকেই পেশাদার শ্যুটার।

সিআইডি সূত্রের দাবি, পঞ্জাবে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে মণীশ-খুনে অভিযুক্ত এই তিন শার্প শ্যুটারকে। জানা গিয়েছে, ১৬ অক্টোবর লুধিয়ানায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি করতে গিয়ে লুধিয়ানা পুলিশের হাতে পাকড়াও হয় তিনজন।

সিআইডি সূত্রের দাবি, পুলিশের তাড়া খেয়ে বাইক থেকে পড়ে যায় ২ দুষ্কৃতী। সকলকে ধরে ফেলা হয়। সিআইডির কাছ থেকে খবর যায় লুধিয়ায়ানায়। সূত্রের খবর,  জেরার মুখে মণীশ-হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকার করেছে ধৃতেরা।

৪ অক্টোবর, টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্ল।  টিটাগড়ে পার্টি অফিসের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় এই বাহুবলী নেতাকে!

মণীশের বাবা টিটাগড় থানায় যে এফআইআর দায়ের করেছে, তাতে নাম ছিল ব্যারাকপুরের বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল নেতা উত্তম দাস এবং টিটাগড়ের বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীর।

তদন্তভার যায় সিআইডি-র হাতে। দু’জনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিজেপি নেতার খুনের দিন দু’ জন কোথায় ছিলেন? খুনের নেপথ্যে তাঁদের কোনও ভূমিকা ছিল কিনা, এসব নিয়েই প্রশ্ন করা হয়।

এরপর মহম্মদ খুররম খান এবং গুলাব আলি শেখ নামে দু’জনকে গ্রেফতার করে সিআইডি। শার্প শুটারদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুবোধ যাদবকে গ্রেফতার করা হয়।

ব্যারাকপুর আদালতে সিআইডি দাবি করেছে বিহারের জেলে বন্দি কুখ্যাত দুষ্কৃতী সুবোধকান্ত সিংই মণীশ শুক্লা খুনে প্রধান অভিযুক্ত। সুবোধই বিহারের জেলে বসে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করে।  সুবোধকেও ট্রানজিট রিমান্ডে বাংলায় আনতে চায় সিআইডি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
RSS chief Mohan Bhagwat : ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ .... LGBTQ+ সম্প্রদায় নিয়ে কী ভাবনা RSS এর? স্পষ্ট করলেন মোহন ভাগবত
ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ .... LGBTQ+ সম্প্রদায় নিয়ে কী ভাবনা RSS এর? স্পষ্ট করলেন মোহন ভাগবত
Punjab News : পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? এবার প্রশ্নফাঁসের অভিযোগে সরব বিজেপি, কী করবে 'ককরোচ জনতা পার্টি'?
পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? এবার প্রশ্নফাঁসের অভিযোগে সরব বিজেপি, কী করবে 'ককরোচ জনতা পার্টি'?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget