এক্সপ্লোর

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েই পাকিস্তানকে কড়া বার্তা মুকুন্দ নারাভানের

দেশের ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ নারাভানে। মঙ্গলবার সকালে বিদায়ী ‘গার্ড অফ অনার' দেওয়া হয় বিপিন রাওয়াতকে। দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হিসাবে দায়িত্ব নিয়েছেন বিপিন। তাঁর জায়গায় এলেন মুকুন্দ নারাভানে।

নয়াদিল্লি: দেশের ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মনোজ মুকুন্দ নারাভানে। তিনি বললেন, 'পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন লঞ্চপ্যাডে সন্ত্রাসবাদীরা সীমান্ত পেরোবার অপেক্ষায় আছে, কিন্তু তাদের মোকাবিলা করতে আমরাও তৈরি।' নারাভানের দাবি, উপত্যকা থেকে ৩৭০ ধারার অবলুপ্তির পর পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। মঙ্গলবার সকালে বিদায়ী ‘গার্ড অফ অনার' দেওয়া হয় বিপিন রাওয়াতকে। দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হিসাবে দায়িত্ব নিয়েছেন বিপিন। তাঁর জায়গায় এলেন মুকুন্দ নারাভানে। এদিন বিদায় সম্বর্ধনার পরে বিপিন রাওয়াত বলেন, ‘সেনাপ্রধানের পদে লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আদর্শ। আমি জানি উনি দেশের প্রতিরক্ষাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবেন।’ এর আগে দিল্লিতে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ গিয়ে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর জেনারেল বিপিন রাওয়ত সাংবাদিকদের বলেন, ‘চিফ অফ আর্মি স্টাফের অনেক দায়িত্ব, কর্তব্য থাকে। নতুন সেনাপ্রধানের হাতে সেই সব দায়িত্ব তুলে দিয়ে আমি নতুন দায়িত্ব নেব। সেই দায়িত্ব নেওয়ার পরেই আমি ভাবব, কী কী করব। কী কৌশল নেব।’ গত সেপ্টেম্বরেই সেনার উপপ্রধানের দায়িত্বে আসেন জেনারেল নারাভানে। তার আগে তিনি সেনার পূর্বাঞ্চলীয় প্রধান ছিলেন।১৯৮৭ সালে ‘অপারেশন পবন’-এর সময় শ্রীলঙ্কায় ভারতীয় পিস কিপিং ফোর্সের সদস্য ছিলেন তিনি। পরম বিশিষ্ট সেবা মেডেল ও অতি বিশিষ্ট সেবা মেডেলে সম্মানিত হন তিনি। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে জেনারেল নারাভানে অনেক কঠিন দায়িত্ব সামলেছেন। এর আগে চিনের সীমান্তে ভারতের ৪,০০০ কিমি এলাকার দেখভাল করার দায়িত্বে থাকা সেনাবাহিনীর মাথায় উপরে ছিলেন তিনি। দায়িত্বে ছিলেন জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বে বিদ্রোহের পরিবেশে দায়িত্বপূর্ণ ভাবে শান্তি ফেরানোর প্রক্রিয়ায়। পুণের বাসিন্দা মনোজ মুকুন্দ নারাভানে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র। চেন্নাইয়ের মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর করেন। পরবর্তীকালে ইনদৌরের দেবী অহিল্য বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget