এক্সপ্লোর

Sikkim Landslide: বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে তিস্তা, জায়গায় জায়গায় ধস, সিকিমে ফের বিপর্যয়ের আশঙ্কা

Sikkim Weather Updates: উত্তর সিকিমের প্রবেশপথ হিসেবে চিহ্নিত রাংতাং সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্যাংটক: ভারী বৃষ্টিতে তথৈবচ অবস্থা সিকিমের। তিস্তার জলস্তর বিপদসীমা পার করে গিয়েছে। রাস্তার একেবারে ধার ঘেঁষে বইছে জল। ধস নেমেছে জায়গায় জায়গায়। ফলে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে চলছে ভারী বৃষ্টি। শনিবার সকাল ৮.৩০টা পর্যন্ত, গত ৯৬ ঘণ্টায় সেখানে ২৫৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর। এমন অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে বাইরে বেরোতে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। (Sikkim Landslide)

উত্তর সিকিমের প্রবেশপথ হিসেবে চিহ্নিত রাংতাং সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে উত্তরের অংশের সঙ্গে গোটা রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর। বিকল্প রুট ধরে যাওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয়েছে। কারণ গতবছর বন্যা পরিস্থিতিতে সাংকালাং সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা এখনও পুরোপুরি ঠিক হয়নি।  (Sikkim Weather Updates)

গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সিকিমে। সেই ধাক্কা কাটতে না কাটতে ভারী বর্ষণে ফের বিপর্যস্ত রাজ্য। ভারী বৃষ্টির পাশাপাশি, উত্তর সিকিমের ছাঙ্গুতে তুষারপাতও ঘটেছে বলে খবর। সোমগো এবং জুলুকেও তুষারপাত হয়েছে বলে খবর। রংপো এবং সিংতামের মধ্যে একাধিক পয়েন্ট বন্ধ হয়ে গিয়েছে। তিস্তা, সেলফি দারা, বিরিক দারা, কালীঝোরাতেও যান চলাচল বন্ধ।

ধস নামার ফলে ১০ নং জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। বেড়াতে গিয়ে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক। সিকিমের সাংসদ ইন্দ্র হাং সুব্বা উদ্বেগ প্রকাশ করেছেন। সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার অবনতি নিয়ে সরব হয়েছেন তিনি। ১০ নং জাতীয় সড়ক বার বার ক্ষতিগ্রস্ত হয়ে পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন সিকিমে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। গত ২৪ ঘণ্টাতেই শুধু ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিকিমে। সিকিম ক্রান্তিকারী মোর্চার মুখপাত্র বিকাশ বাসনেত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ জানিয়েছেন। খুব প্রয়োজন ছাড়া বেরোতে নিষেধ করেছেন তিনি।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর মাসে ভয়ঙ্কর বন্যা দেখা দেয় সিকিমে। তিস্তা বলয় এলাকায় প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। প্রাণহানিও ঘটে। এবছর দুর্যোগ ঘিরেও অশনি সঙ্কেত দেখছেন স্থানীয়রা।

সেরা শিরোনাম

Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Hurricane Polo : আছড়ে পড়ল রাক্ষুসে হারিকেন, তছনছ উপকূল, বিদ্যুৎহীন বিরাট এলাকা
আছড়ে পড়ল রাক্ষুসে হারিকেন, তছনছ উপকূল, বিদ্যুৎহীন বিরাট এলাকা
Hurricane Polo : ধেয়ে আসছে রাক্ষুসে হারিকেন ! ঘণ্টাকয়েকের মধ্যেই ল্যান্ডফল? আরও দুই নিম্নচাপ বাড়াচ্ছে শক্তি
ধেয়ে আসছে রাক্ষুসে হারিকেন ! ঘণ্টাকয়েকের মধ্যেই ল্যান্ডফল? আরও দুই নিম্নচাপ বাড়াচ্ছে শক্তি
Road Accident News: নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget