এক্সপ্লোর

করোনা আবহে রেলের শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে অপারেশন থিয়েটারের মতোই হাওয়া বদলের ব্যবস্থা

করোনা আবহে এবার রেলের শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে নয়া ব্যবস্থা। ওই কোচগুলিতে থাকবে অপারেশন থিয়েটারের মতো হাওয়া চলাচলের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় হাওয়া বেরোনোর জায়গা থাকে না। একটি জায়গার মধ্যেই বাতাস সঞ্চালিত হতে থাকে। এরফলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এ কথা মাথায় রেখেই বদল আনা হচ্ছে বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন।

নয়াদিল্লি: করোনা আবহে এবার রেলের শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে নয়া ব্যবস্থা। ওই কোচগুলিতে থাকবে অপারেশন থিয়েটারের মতো হাওয়া চলাচলের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় হাওয়া বেরোনোর জায়গা থাকে না। একটি জায়গার মধ্যেই বাতাস সঞ্চালিত হতে থাকে। এরফলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এ কথা মাথায় রেখেই বদল আনা হচ্ছে বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন। গত ১২ জুন থেকে রাজধানী এক্সপ্রেসের রুটগুলিতে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চলছে। এরমধ্যে ১৫ জোড়া ট্রেনে এই নয়া ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। করোনা-পরবর্তী পর্বে রেলের সমস্ত শীতাতম নিয়ন্ত্রিত ট্রেনগুলিতে এই ব্যবস্থা চালু হবে। আধিকারিকরা জানিয়েছেন, রেলের শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলির এই রুফ মাউন্টেড এসি প্যাকেজ ইউনিয় (আরএমপিইউ) ব্যবস্থায় অপারেশন থিয়েটারের মতোই প্রতি ঘন্টায় ১৬-১৮ বার বদল হবে হাওয়া। আগে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনগুলিতে প্রতি ঘন্টায় ছয় থেকে আট বার হাওয়ার বদল ঘটত। এক্ষেত্রে ৮০ শতাংশই রি-সার্কুলেটেড বাতাস, ২০ শতাংশ টাটকা বাতাস। হাওয়া বদলের সংখ্যা বৃদ্ধিতে বিদ্যুত্ খরচ ১০ থেকে ১৫ শতাংশ বেড়ে যাবে। এক আধিকারিক বলেছেন, যাত্রীদের সুরক্ষার জন্যই এই বাড়তি মূল্য দিতে হবে। এটাই নয়া স্বাভাবিক। এসি যেভাবে কাজ করে তাতে একই হাওয়া সঞ্চালনের ফলে তা দ্রুত ঠাণ্ডা হয়। নতুন বাতাস ব্যবহার করা হলে তা ঠাণ্ডা হতে সময় নেবে। ফলে বাড়তি বিদ্যুত্ খরচ হবে। রেলওয়ে সেন্ট্রাইজড এসি-র তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে বাড়িয়ে করেছে ২৫ ডিগ্রি। যাত্রীদের আর কম্বলও দেওয়া হচ্ছে না। আধিকারিকরা জানিয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সামান্য উপসর্গ যুক্ত করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য নন-এসি কোচগুলিকে আইসোলেশন কোচ করা হয়েছে। করোনার সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা স্পেশ্যাল রাজধানী ট্রেনগুলির এসি ইউনিটগুলিতে রূপায়ন করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে ঘন্টায় কমপক্ষে ১২ বার সম্পূর্ণ হাওয়ার বদল ঘটানো হলে সেন্ট্রালাইজড এসি গ্রহণযোগ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget