এক্সপ্লোর

Train Services Update : বাড়ছে করোনা, ফের কি বন্ধ হবে ট্রেন পরিষেবা ?

করোনা বাড়ার সঙ্গে দেশের বিভিন্ন স্টেশনে শ্রমিকদের বাড়ি ফেরার ভিড় লক্ষ্য করা গিয়েছে।

দিল্লি : সেকেন্ড ওয়েভে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে নাইট কারফিউ। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী করোনা সচেতনতায় আরও সতর্ক থাকার কথা বলেছেন। টিকা নেওয়ার ব্যাপারেও জোর দিয়েছেন। এদিকে, করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আবার একটা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে ? আবার কি তবে লকডাউন ?  ট্রেন-বাস চলবে তো ? লকডাউন যে আর আপাতত নয়, সে ব্যাপারে গতকালই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। আর আজ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা আশ্বস্ত করলেন এই বলে, ট্রেন পরিষেবা কাটছাঁট বা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।  

সুনীত শর্মা জানান, প্রয়োজনমাফিক ট্রেন পরিষেবা দেওয়ার জন্য রেল প্রস্তুত। যখন যেমন চাহিদা, তেমন পরিষেবা দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। গরমের সময় এমনিতেই চাহিদা থাকে। এবং সেই চাহিদা মেটাতে ইতিমধ্যেই ট্রেন পরিষেবা ঘোষণা করা হয়েছে।    

করোনা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে ট্রেনে যাতায়াতের ছবিতে হঠাৎ একটা গতি লক্ষ্য করা গিয়েছে।  অনেকেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতবারের হঠাৎ করে লকডাউন ঘোষণা যদি হয় সে কারণেই এই গতি। সুনীত শর্মা বলেন, চাহিদা অনুযায়ী ট্রেন পরিষেবা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে রেল। তিনি আরও বলেন, যাঁরা যাত্রা করতে চান, তাঁদের জন্য ট্রেনের কোনও ঘাটতি নেই। ট্রেনে চড়তে কোভিড নেগেটিভ সার্টিফিকেটের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। একইসঙ্গে তিনি জানান,মহারাষ্ট্রে ট্রেন পরিষেবা বন্ধ করা বা কাটছাঁট করার ব্যাপারে কোনওরকম কোনও নির্দেশিকা তারা পায়নি।   

এদিকে, সমস্ত রেকর্ড ভেঙে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।  একদিনে সংক্রমিত ১,৩১,৯৬৮ জন।  অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যার বিচারে চতুর্থ স্থানে ভারত। দৈনিক মৃত্যুতেও রেকর্ড। নতুন করে মারা গিয়েছেন ৮০২ জন। মোট মৃতের সংখ্যা এক লক্ষ সাতষট্টি হাজার ছশো চুরানব্বই। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Airport: নরেন্দ্র মোদীর নামে হবে এই বিমানবন্দরের নাম, নাম বদলের প্রস্তাবে সিলমোহর যোগী আদিত্যনাথের
নরেন্দ্র মোদীর নামে হবে এই বিমানবন্দরের নাম, নাম বদলের প্রস্তাবে সিলমোহর যোগী আদিত্যনাথের
Lal Hit Janata Party : ককরোচ জনতা পার্টির আগেই এবার রাজধানীতে জমায়েত 'লাল হিট জনতা পার্টি'-র, বক্তব্য এই...
ককরোচ জনতা পার্টির আগেই এবার রাজধানীতে জমায়েত 'লাল হিট জনতা পার্টি'-র, বক্তব্য এই...

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget