এক্সপ্লোর

Special Parliament Session: খাকি প্যান্ট, পদ্মছাপ দেওয়া শার্ট, পাল্টে গেল সংসদভবনের ইউনিফর্মও, পোশাকচয়ন ঘিরে বিতর্ক

Parliament New Dress Code: ১৮ থেকে ২২ সেপ্টেম্বর, পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে কেন্দ্রের তরফে।

নয়াদিল্লি: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে বাড়ছে জল্পনা (Special Parliament Session)। 'এক দেশ, এক নির্বাচন' নীতি থেকে দেশের নাম শুধুমাত্র ভারত ব্যবহারে বিল আনা হতে পারে বলে শোনা যাচ্ছে গুঞ্জন। সরকারের তরফে অধিবেশনের উদ্দেশ্য বা বিষয়বস্তু নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, রাখঢাক করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তার মধ্যেই সংসদভবনের কর্মীদের নতুন ইউনিফর্ম সামনে এল। (Parliament New Dress Code)

১৮ থেকে ২২ সেপ্টেম্বর, পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে কেন্দ্রের তরফে। প্রথম দিনের অধিবেশনের পর, দ্বিতীয় দিন থেকে 'সেন্ট্রাল ভিস্তা' প্রকল্পের আওতায় তৈরি নতুন সংসদভবনে অধিবেশন বসবে বলে জানা গিয়েছে। সেখানে সংসদভবনের কর্মীদের জন্য নতুন ইউনিফর্মও তৈরি হয়ে গিয়েছে। সংসদভবনের কর্মীদের পোশাকে ভারতীয় ছোঁয়া আনতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, সংসদভবনের কর্মীদের পোশাকের অন্তর্ভুক্ত হচ্ছে নেহরু জ্য়াকেট, খাকি প্যান্ট। লোকসভা সেক্রেট্যারিয়টের কর্মীরা পরবেন সাফারি স্যুট। হাউস অফিসারদের পরনে থাকবে ম্যান্ডারিন কলারের, ক্রিম রংয়ের ছাপা শার্ট, যার উপর গোলাপি রংয়ের পদ্ম আঁকা থাকবে। সংসদের উচ্চ এবং নিম্নকক্ষের মার্শালদের মাথায় থাকবে মণিপুরের পাগড়ি। সংসদভবনের নিরাপত্তারক্ষীদের পরনে সাফারি স্যুটের পরিবর্তে থাকবে সেনার মতো জংলি পোশাক। আমলারা এতদিন বন্ধগলা স্যুট পরলেও, এবার গাঢ় গোলাপি রংয়ের নেহরু জ্যাকেট এবং ক্রিম রংয়ের শার্ট পরবেন। 

আরও পড়ুন: Harsh Goenka: এই বেতন কি কাম্য? ISRO বিজ্ঞানীদের ন্যায্য পাইয়ে দেওয়ার দাবিতে সরব গোয়েঙ্কা

সংসদভবনের কর্মীদের জন্য এই নয়া পোশাক তৈরি করেছে ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। তবে সংসদভবনের কর্মীদের পোশাক পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকম ঠাকুর পোশাকে পদ্ম রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশের জাতীয় পাখি ময়ূর বা জাতীয় পশুর বাঘের পরিবর্তে বেছে বেছে কেন জাতীয় ফুল পদ্ম, যা কিনা বিজেপি-র প্রতীকচিহ্ন, সেটিকেই রেখা হল, প্রশ্ন তুলেছেন। সংসদভবনকেও বিজেপি একতরফা প্রতিষ্ঠানে পরিণত করছে বলে অভিযোগ করেন তিনি।

দিল্লি সূত্রে জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর পুরনো সংসদভবনেই অধিবেশন শুরু হবে। পর দিন গণেশ চতুর্থী রয়েছে। ওই দিন নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হবে অধিবেশন। গণেশ চতুর্থী উপলক্ষে পুজোর আয়োজনও হবে বলে খবর। গত ৩১ অগাস্ট পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।

সাধারণত বাজেট, বাদল এবং শীতকালীন অধিবেশন হয় সংসদে। ২০২৪ সালের নির্বাচনের আগে এই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। কারও সঙ্গে কোনও আলোচনা করা হয়নি, বিষয়বস্তু সম্পর্কেও কিছু জানানো হয়নি বলে অভিযোগ। তবে আসন্ন বিশেষ অধিবেশনে 'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করা এবং দেশের নাম পরিবর্তনের বিল আনা হতে পারে বলে জল্পনা জোর পেয়েছে। বিজেপি-র নেতা-মন্ত্রীরা তার প্রচারেও নেমে পড়েছেন। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget