এক্সপ্লোর

Cytalydium dimitiam: বর্ধমানে একের পর এক শিরিষ গাছে থাবা বসাচ্ছে 'ডাইব্যাক', মানবদেহেও ছত্রাক ছড়িয়ে পড়ার আশঙ্কা উদ্ভিদ বিশেষজ্ঞদের

এই ছত্রাকের আক্রমণে চা বাগানের শ্রমিকদের হাত-পায়ের নখ পচে নষ্ট হওয়ারও নিদর্শন রয়েছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : একদিকে কোভিড অতিমারি, অন্যদিকে ব্ল্যাক-হোয়াইট, ইয়েলো ফাঙ্গাসের মতো একাধিক ছত্রাক জনিত রোগের থাবা। সবমিলিয়ে ত্রস্ত জনগণ। এরমাঝেই আবার উদ্বেগ বাড়িয়ে হাজির "সাইটালিডিয়াম ডিমিডিয়াটাম" ছত্রাক। যে ছত্রাকের জেরে 'ডাইব্যাক' রোগে বর্ধমানে একের পর এক শিরিষ গাছ মারা যাচ্ছে। তার পাশাপাশি আবার উদ্ভিদবিদরা জানাচ্ছেন, এই ছত্রাকের সংক্রমণ থাবা ফেলতে পারে মানবদেহেও। বঙ্গের একাধিক চা বাগানের শ্রমিকদের এই ফাঙ্গাসে আক্রান্ত হয়ে হাত-পায়ের নখ নষ্ট হয়ে যাওয়ার নজির রয়েছে।

সাম্প্রতিককালে পূর্ব বর্ধমান জেলার জিটি রোডের দু'পাশে থাকা অসংখ্য বিশেষত শিরিষ গাছ শুকিয়ে মরে যাওয়ার ঘটনায় গোটা জেলা জুড়েই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বর্ধমান শহরের ঐতিহ্যবাহী বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল বর্ধমান থানায় গাছের মৃত্যু তদন্তে উদ্ধারের জন্য পুলিশে ডায়ারিও করেছেন। জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে গোটা জেলা জুড়েই বিশালাকার একাধিক শিরিষ গাছ আচমকাই শুকিয়ে মারা যেতে শুরু করে। গতবছর বর্ধমানের তেলিপুকুর এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় এভাবে শিরিষ গাছ মারা যাওয়ায় এর পিছনে কাঠ পাচারকারীদের হাত আছে বলে অভিযোগ উঠতে শুরু করে। যা নিয়ে যথেষ্ট হৈ চৈ পড়েছিল। কিন্তু দেখা গেছে, এরই পাশাপাশি বর্ধমানের মেমারী থানা এলাকার রসুলপুর থেকে প্রায় হুগলীর সীমানা পর্যন্ত রাস্তার দুপাশে থাকা এই শিরিষ গাছ আচমকাই শুকিয়ে মারা যেতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবাও শুরু হয়েছে। এব্যাপারে বর্ধমানের বিশিষ্ট উদ্ভিদ বিশেষজ্ঞ দীপাঞ্জন ঘোষ জানিয়েছেন, এটি একটি ছত্রাক ঘটিত রোগ। যার নাম "ডাইব্যাক"। "সাইটালিডিয়াম ডিমিডিয়াটাম" ছত্রাকের জেরে যে রোগ হয়।

আশঙ্কা বাড়িয়ে তিনি জানিয়েছেন, শুধু যে এই ছত্রাক গাছের ওপরই হামলা চালায় তা নয়, দেখা গেছে চা শ্রমিকদের ওপরও হামলা চালায় এই ছত্রাক। এর প্রভাবে হাত ও পায়ের নখ পচে নষ্ট হয়ে যেতে পারে। অসম, নীলিগিরি এলাকায় এই ছত্রাকের আক্রমণের খবর পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, এর থেকে পরিত্রাণ পেতে আক্রমণের শুরুতেই প্রতিষেধক ব্যবহার করা এবং গাছ লাগানোর সময় কার্টিং গাছের পরিবর্তে বীজ থেকে উৎপন্ন গাছই লাগানোর ওপর জোড় দেওয়া প্রয়োজন। কারন বীজ থেকে তৈরী হওয়া গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এদিকে এ ব্যাপারে জেলা বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, গোটা বিষয়টা নিয়ে তার কাছে খবর এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

এদিকে, উদ্ভিদ বিশেষজ্ঞ দীপাঞ্জন ঘোষ জানিয়েছেন, "সাইটালিডিয়াম ডিমিডিয়াটাম" নামে একপ্রকার ছত্রাকের বিষয় প্রথম নজরে আসে মধ্য প্রাচ্যের ওমান বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টে। জানা যায়, সেখানে এভাবে গাছ মরে যাওয়ার পিছনে এই ছত্রাকই প্রধানত দায়ী। এরপর ২০১৪/২০১৫ সাল নাগাদ পাঞ্জাব, কেরালা সহ উত্তর ভারতেও এই রোগ দেখা যায়। তবে শুধু শিরিষ গাছই নয়, বট, গুলমোহর,পরশপিপল প্রভৃতি প্রায় ৮ ধরণের গাছে হামলা চালিয়েছে এই ছত্রাক। যে সমস্ত গাছ পূর্ণ বয়স্ক এবং কিছুটা দুর্বল তাদের ওপরই এই আক্রমণ হয়েছে। আক্রমণের ফলে গাছের ডগা থেকে নিচে পর্যন্ত শুকিয়ে যায়। এই ছত্রাকের আক্রমণ শুরু হতেই পলিপোর ফাঙ্গাসও সেখানে আক্রমণ চালিয়েছে। ফলে গোটা গাছটাই একেবারে ছাতুর মত গুঁড়ো হয়ে যাচ্ছে। ফলে কাঠও কাজে লাগছে না। এমনকি রাস্তার পাশে  বিপজ্জনকও হয়ে পড়ছে। যে কোনও মুহুর্তেই ভেঙে পড়তে পারে সেই গাছ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget