এক্সপ্লোর

Organ Donor Wakes Up: শরীর থেকে হৃদযন্ত্র বের করার সময় হঠাৎই জেগে উঠলেন 'মৃত'? আতসকাচের নীচে অঙ্গদান প্রক্রিয়া

Organ Donation: ২০২১ সালের অক্টোবর মাসে আমেরিকার কেন্টাকিতে এই ঘটনা ঘটে। ব্রেনডেড ঘোষণা করা হয় তাঁকে।

নয়াদিল্লি: অঙ্গদান পবিত্র এবং মহৎ কাজ বলেই গন্য হয় গোটা পৃথিবীতে। কিন্তু সেই অঙ্গদান প্রক্রিয়া ঘিরে এবার জোর বিতর্ক আমেরিকায়। জানা যাচ্ছে, অপারেশন টেবিলে তোলার পর জেগে ওঠেন এক রোগী। তার পরও অস্ত্রোপচার চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবার। এমন পরিস্থিতিতে অঙ্গদান প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্তও। (Organ Donor Wakes Up)

২০২১ সালের অক্টোবর মাসে আমেরিকার কেন্টাকিতে এই ঘটনা ঘটে। টিজে হুভার নামের এক ব্যক্তি বেশিমাত্রায় মাদক নিয়ে ফেলেন, যার জেরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকজন হুভারকে ব্যাপটিস্ট হেলথ রিচমন্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে হুভারকে ব্রেনডেড ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর অঙ্গগুলি প্রতিস্থাপনের যোগ্য কি না, তা পরীক্ষা করে দেখা হয় প্রথমে। এক পর অপারেশন টেবিলে তোলা হয় তাঁকে। (Organ Donation)

আমেরিকার নিউ ইয়র্ক পোস্ট বিষয়টি তুলে ধরেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, অপারেশন টেবিলে তোলার পরও হুভারের শরীরে প্রাণ রয়েছে বলে দেখতে পান হাসপাতালের কর্মীরা। অপারেশন টেবিলে ছটফট করছিলেন তিনি এবং তাঁর চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছিল বলে দেখতে পান তাঁরা। 

হাসপাতালের কর্মীদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে লেখা হয়েছে, অঙ্গদানকারী ওই রোগীর অবস্থা দেখে দুই চিকিৎসক পিছু হটেন। ওই অবস্থায় রোগীর শরীর থেকে তাঁরা অঙ্গ বের করতে রাজি হননি। কিন্তু কেন্টাকি অর্গ্যান ডোনার অ্যাফিলিয়েটস (KODA)-র তরফে অন্য চিকিৎসকদের কার্য সম্পাদন করতে অনুরোধ জানানো হয়। ছটফট করতে থাকা হুভারকে নিস্তেজ করতে ওষুধ প্রয়োগ করা হয় তাঁর শরীরে। তার পরও তাঁর শরীর থেকে অঙ্গ বের করার পরিকল্পনা চলে।

হুভারের শরীর থেকে অঙ্গ বের করার কাজে যুক্ত ছিলেন নাতাশা মিলার। তিনি এ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, কার্যতই ছটফট করছিলেন হুভার। আমি যখন পৌঁছই, স্পষ্ট দেখতে পাই ওঁর চোখ দিয় অশ্রু গড়িয়ে পড়ছে। KODA-র এক কর্মী জানিয়েছেন, হৃদযন্ত্র অঙ্গদানের উপযুক্ত কি না, যখন পরীক্ষা করে দেখা হচ্ছিল, সেই সময়ই জেগে ওঠেন হুভার।  ছটফট করছিলেন। 

হুভারের দিদি ডনা রোরার এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তাঁর দাবি, ICU থেকে বের করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় ভাই চোখ খুলেছিলেন।  তাঁরা বিষয়টি তুলে ধরলে হাসপাতালের তরফে জানানো হয়, সেটি রিফ্লেক্স মাত্র। চোখ খোলার অর্থ বেঁচে থাকা নয়। কথা বলতে গিয়ে গলা ধরে আসে ডনার। তিনি বলেন, "ও যে বেঁচেছিল, তা-ই হয়ত বোঝাতে চাইছিল ও।"

শেষ পর্যন্ত যদিও হুভারের শরীর কেটে অঙ্গ বের করা হয়নি। বিষয়টি নিয়ে মতানৈক্য তৈরি হলে চিকিৎসকরা তো বটেই, KODA-র কর্মীরাও সরে দাঁড়ান। অনেকে পদত্যাগও করেন।  যদিও KODA-র আধিকারিকরা যদিও অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কেন্টাকির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গোয়েন্দারা সবদিক খতিয়ে দেখছেন। 

এই মুহূর্তে দিদির বাড়িতেই রয়েছেন হুভার। সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে আগের মতো স্বাভাবিক হতে এখনও সময় লাগবে। স্মৃতি হারিয়ে ফেলেছেন হুভার। হাঁটতে বা কথা বলতেও পারছেন না। অঙ্গদান নিয়ে কাজ করা KODA তো বটেই, অন্য সংস্থাগুলির ভূমিকাও এখন আতসকাচের নীচে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget