এক্সপ্লোর

পাকিস্তানের ৫০ শতাংশ পরিবারই দুবেলা দুমুঠো খেতে পায় না: সমীক্ষা

চরম দারিদ্রে জর্জরিত পাকিস্তানের ছবি উঠে এলে সমীক্ষায়। সেদেশের প্রায় অর্ধেক পরিবারেরই দুবেলা দুমুঠো অন্নের সংস্থান সঠিকভাবে হয় না। ওই পরিবারগুলির সদস্যদের পুষ্টিজনিত প্রয়োজনীয়তা পূরণ হয়না। এরফলে প্রচুর সংখ্যাক শিশু ক্রনিক পুষ্টিহীনতা ও বাড়বাড়ন্তের অভাবের শিকার। আর্থিক সংকটগ্রস্ত পাকিস্তানে এ ধরনের সমীক্ষাতেই এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

করাচি: চরম দারিদ্র্যে জর্জরিত পাকিস্তানের ছবি উঠে এলে সমীক্ষায়। সেদেশের প্রায় অর্ধেক পরিবারেরই দুবেলা দুমুঠো অন্নের সংস্থান সঠিকভাবে হয় না। ওই পরিবারগুলির সদস্যদের পুষ্টিজনিত প্রয়োজনীয়তা পূরণ হয় না। এর ফলে প্রচুর সংখ্যাক শিশু ক্রনিক পুষ্টিহীনতা ও বাড়বাড়ন্তের অভাবের শিকার। আর্থিক সংকটগ্রস্ত পাকিস্তানে এ ধরনের সমীক্ষাতেই এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। জাতীয় পুষ্টি সমীক্ষা, ২০১৮-র রিপোর্ট অনুসারে, সমগ্র পাকিস্তানের ৪০.২ শতাংশ শিশুই ক্রনিক অপুষ্টি ও শারীরিক বাড়বাড়ন্তের অভাবের শিকার, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশের অন্তরায়। জাতীয় স্বাস্থ্য পরিষেবা মন্ত্রকের পরিচালিত এই সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে বলে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে যে, ৩৬.৯ শতাংশ পাকিস্তানি পরিবারের খাদ্যের অনিশ্চয়তা রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে সহজলভ্য পুষ্টিকর খাবারের সংস্থান তাদের নেই। পাকিস্তানের শিশুদের ক্রমবর্দ্ধমান অপুষ্টিজনিত সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যেই এই সমীক্ষা চালানো হয়। পাকিস্তানের ইতিহাসে এটি অন্যতম বৃহত্ সমীক্ষা। প্রায় ১,৪৫,৩২৪ জন মহিলা, পাঁচ বছরের কম ৭৬,৭৪২ জন শিশু এবং ১০ থেকে ২০ বছর বয়সের ১,৪৫,৮৪৭ জন সহ প্রায় লক্ষাধিক পরিবারের ওপর এই সমীক্ষা চালানো হয়। অংশগ্রহনকারীদের রক্ত ও প্রস্রাবের নমুনা সংগ্রহ করে সমীক্ষাকারী দল। একইসঙ্গে অংশগ্রহণকারীদের স্বাভাবিক শারীরিক বিকাশ এবং তা রোগ বা অপুষ্টিজনিত কারণে ব্যাহত হচ্ছে কিনা, তা জানার জন্য তাদের বাড়ির আশেপাশের জলের মান ও নিকাশী পরিস্থিতিও খতিয়ে দেখা হয়। সমীক্ষায় জানা গিয়েছে, পাকিস্তানের ৪৮.৪ শতাংশ মহিলাই তাঁদের শিশু সন্তানদের স্তনপান করান। সমীক্ষায় দেখা গিয়েছে যে, অপুষ্টি কিছুটা বংশানুক্রমিকও বটে। কারণ, যে মহিলারা পর্যাপ্ত পুষ্টি পান না, তাঁরা দুর্বল সন্তানই প্রসব করেন। সমীক্ষায় বহু পরিবারেই পুষ্টির ব্যাপারে ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্যের বিষয়েও আলোকপাত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget